33.5 C
Kolkata
Monday, August 3, 2026
spot_img

বাংলাদেশের ছায়ায় দিল্লির আন্দোলন ? তসলিমার মন্তব্যের পাল্টা জবাব অভিজিতের!

Aaj India Desk, নয়া দিল্লি: সম্প্রতি কলকাতা ফিরেই দিল্লির যন্তর-মন্তরে NEET প্রশ্নফাঁস ইস্যুতে চলা আন্দোলনকে ঘিরে মন্তব্য করেন লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। তিনি আন্দোলনটির সঙ্গে বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র আন্দোলনের মিল খুঁজে পাওয়ার কথা বলেন। তাঁর এহেন মন্তব্যে ফের বিতর্ক তৈরি হয় সমাজ মাধ্যমে। এবার সেই মন্তব্যের জবাব দিলেন ‘ককরোচ জনতা পার্টির’ (CJP) মুখপাত্র অভিজিৎ দীপকে। তিনি স্পষ্ট জানান, দিল্লির আন্দোলনের চরিত্র ও উদ্দেশ্য বাংলাদেশের ছাত্র আন্দোলনের সঙ্গে এক নয় এবং এই তুলনা গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশের প্রসঙ্গ টানলেন তসলিমা

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তসলিমা নাসরিন (Taslima Nasrin) বলেন, দিল্লির আন্দোলন সম্পর্কে তাঁর বিস্তারিত ধারণা নেই। তবে সামাজিক মাধ্যমে দেখা কিছু ছোট ভিডিও দেখে তাঁর মনে হয়েছে, এই আন্দোলনের সঙ্গে বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সাদৃশ্য রয়েছে।

একইসঙ্গে তিনি বাংলাদেশের সেই আন্দোলন প্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, প্রথমে তিনি মনে করেছিলেন আন্দোলনটি শুধুই কোটা সংস্কারের দাবিতে সংঘটিত হয়েছিল। অথচ পরে সেই আন্দোলনের পরিণতিতেই দেশের সরকারের পতন ঘটে। তিনি দাবি করেন, সেই আন্দোলনের নেপথ্যে আসলে জঙ্গি সংগঠনের প্রভাব ছিল এবং সেই অভিজ্ঞতার ফল ভালো হয়নি।

CJP-র স্পষ্ট অবস্থান

তসলিমার (Taslima Nasrin) মন্তব্য প্রকাশ্যে আসার পর অভিজিৎ দীপকে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, দিল্লির ছাত্র আন্দোলনের সঙ্গে বাংলাদেশের আন্দোলনের তুলনা করা ঠিক নয়, কারণ দুই আন্দোলনের প্রেক্ষাপট, উদ্দেশ্য এবং সংগঠনগত চরিত্র সম্পূর্ণ ভিন্ন।তাঁর বক্তব্য, CJP শুরু হয়েছিল একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক উদ্যোগ হিসেবে। তবে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তের ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার ফলে সংগঠনের দায়িত্ব ও ভূমিকা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি স্পষ্ট বলেন, “আমরা আলাদা। আমাদের দায়িত্বও আলাদা।”

অভিজিৎ দীপ আরও জানান, খুব শীঘ্রই ককরোচ জনতা পার্টির সাংগঠনিক বিস্তার আরও বাড়ানো হবে। আন্দোলনের পরিসর বৃদ্ধি এবং সংগঠনকে আরও শক্তিশালী করার পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।

রাজনৈতিক মহলের একাংশের মতে, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অভিজ্ঞতার প্রেক্ষাপটে তসলিমা নাসরিন মন্তব্য করলেও, তা দিল্লির আন্দোলনকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন