28 C
Kolkata
Sunday, August 23, 2026
spot_img

সরকারি কর্মীদের পর পঞ্চায়েত কর্মীদেরও DA বৃদ্ধি, জানুন কত শতাংশ

Aaj lndia Desk,কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের পর এবার পঞ্চায়েত সংস্থার কর্মী ও পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর। অর্থ দফতরের নির্দেশ মেনে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির সরকারি নির্দেশিকা প্রকাশ করেছে। নতুন হারে মহার্ঘ ভাতা কার্যকর হবে আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে।

অর্থ দফতরের নির্দেশ মেনেই পদক্ষেপ

অর্থ (অডিট) দফতরের ২৮৩৪-F(P2) নম্বর স্মারকের ভিত্তিতে গত ১৮ আগস্ট পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর পৃথক মেমোরান্ডাম জারি করেছে। সেখানে পঞ্চায়েত সংস্থাগুলির কর্মী এবং পেনশনভোগীদের ডিএ ও ডিআর বৃদ্ধির বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

কত হারে মিলবে ডিএ?

ষষ্ঠ বেতন কমিশনের আওতায় সংশোধিত বেতন কাঠামো অনুযায়ী যাঁরা বেতন পান, তাঁরাই এই সুবিধার আওতায় থাকবেন। অক্টোবর থেকে তাঁদের মূল বেতনের ৩৮ শতাংশ হারে ডিএ দেওয়া হবে। একইভাবে সংশ্লিষ্ট পেনশনভোগীদের ক্ষেত্রেও ৩৮ শতাংশ হারে মহার্ঘ ত্রাণ বা DR কার্যকর হবে। ডিএ গণনার ক্ষেত্রে সংশোধিত মূল বেতন এবং প্রযোজ্য NPA বিবেচনায় নেওয়া হবে। তবে অন্যান্য ভাতা এই হিসাবের মধ্যে ধরা হবে না।

পুজোর মাসেই বাড়তি টাকার সুবিধা

এর আগে রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। ফলে পুজোর মাস অক্টোবর থেকেই সরকারি কর্মীদের নতুন হারে ডিএ পাওয়ার কথা। এবার সেই একই হারে পঞ্চায়েত সংস্থার যোগ্য কর্মী ও পেনশনভোগীরাও সুবিধা পাবেন।

অর্থাৎ, অক্টোবর থেকে কার্যকর হলে সংশ্লিষ্ট কর্মীদের মহার্ঘ ভাতার হার বেড়ে দাঁড়াবে ৩৮ শতাংশ। পুজোর আগে এই বাড়তি আর্থিক সুবিধা কর্মীদের জন্য যে স্বস্তির খবর, তা বলাই যায়। মুখ্যমন্ত্রীও আগেই জানিয়েছিলেন, অক্টোবরেই বাড়তি ডিএ-সহ অগ্রিম বেতন দেওয়ার ব্যবস্থা থাকবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন