33 C
Kolkata
Friday, August 21, 2026
spot_img

শিক্ষকদের সেন্সাস ডিউটি নিয়ে তুঙ্গে বিতর্ক, শেষমেশ পিছু হটল রাজ্য! কী বলল হাইকোর্ট?

Aaj India Desk, কলকাতা: সালের জনগণনার কাজে সরকারি স্কুল শিক্ষকরা (School Teacher) যুক্ত থাকলেও তার কোনও প্রভাব যাতে পড়ুয়াদের পড়াশোনায় না পড়ে, তা নিশ্চিত করতে হবে। সেন্সাসের (Census) দায়িত্বে থাকা শিক্ষক যে সময় জনগণনার কাজ করবেন, সেই সময়টিকে তাঁর ‘অন ডিউটি'(On Duty) হিসেবেই গণ্য করতে হবে। এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)।

বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন, কোনও শিক্ষককে সেন্সাসের কাজে পাঠানো হলে তাঁর ক্লাসের দায়িত্ব অন্য কোনও শিক্ষকের হাতে তুলে দেবেন প্রধান শিক্ষক। ফলে সংশ্লিষ্ট শিক্ষকের অনুপস্থিতিতে স্কুলের পঠনপাঠন যাতে স্বাভাবিক থাকে, সেই ব্যবস্থা স্কুল কর্তৃপক্ষকেই করতে হবে। অন্যদিকে, কোন শিক্ষক কখন এবং কী দায়িত্ব পালন করবেন, তা সেন্সাস ডিরেক্টরকে স্পষ্ট করে জানাতে হবে।

শিক্ষকদের সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রবিবার সেন্সাসের কাজে পাঠানো নিয়ে রাজ্যের একটি নির্দেশ ঘিরেই মূল বিতর্কের সূত্রপাত। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা হয় কলকাতা হাইকোর্টে। মামলার শুনানিতে রাজ্য ও কেন্দ্রের বক্তব্যে যথেষ্ট ফারাক রয়েছে বলে লক্ষ্য করে আদালত।

রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছিল, সপ্তাহের কর্মদিবসে শিক্ষকরা সেন্সাসের কাজে গেলে স্কুলের স্বাভাবিক পঠনপাঠন ব্যাহত হতে পারে। তাই ছুটির দিনগুলিতে তাঁদের দিয়ে জনগণনার কাজ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু কেন্দ্রের বক্তব্য ছিল ভিন্ন। কেন্দ্র জানায়, শিক্ষকদের সেন্সাসের দায়িত্ব দেওয়া হলে তা তাঁদের স্বাভাবিক কর্মদিবসেই করা উচিত।

এই দুই অবস্থানের মধ্যে তৈরি হওয়া জটিলতার পর শেষ পর্যন্ত আগের নির্দেশিকা প্রত্যাহারের কথা জানায় রাজ্য। বিকাশ ভবনের বিজ্ঞপ্তিতেও বলা হয়েছে, ছাত্রছাত্রীদের পড়াশোনায় যাতে কোনওরকম সমস্যা না হয়, সেই বিষয়টি মাথায় রেখেই শিক্ষকদের সেন্সাসের কাজে ব্যবহার করতে হবে। সেই কারণে গত ৩ অগস্টের নির্দেশিকাটি প্রত্যাহার করা হয়েছে।

তবে শিক্ষকরা যে সেন্সাসের দায়িত্ব থেকে সম্পূর্ণভাবে বাদ পড়ছেন, এমনটা নয়। তাঁদের কবে, কীভাবে এবং কতটা সময়ের জন্য জনগণনার কাজে ব্যবহার করা হবে, সেই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে সেন্সাস বোর্ড। ফলে সেন্সাসের কাজ চলবে, তবে তার জন্য স্কুলের পঠনপাঠন কোনওভাবেই থমকে থাকবে না।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন