31 C
Kolkata
Thursday, May 21, 2026
spot_img

কারচুপির দাগ মুছতে কমিশনের অগ্নিপরীক্ষা ! কেমন হচ্ছে ফলতার ভোট ?

Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা : গত দফার ভোটে অশান্তি, কারচুপি এবং বুথ দখলের অভিযোগে উত্তপ্ত হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ফলতা (Falta Repoll) বিধানসভা কেন্দ্র। সেই অভিযোগকে মান্যতা দিয়ে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ফের শুরু হয়েছে ফলতা বিধানসভা আসনের পুনর্নির্বাচন। ২৯ এপ্রিলের মূল ভোটগ্রহণ সম্পূর্ণ বাতিল করে নতুন করে ২৮৫টি বুথে ভোট নেওয়া হচ্ছে। এই ভোটের ফল গণনা হবে ২৪ মে।

কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। আগের ভোটকে ঘিরে ওঠা বিতর্কের পর এবার গোটা নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ রাখার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

আজকের ভোটের প্রস্তুতি কেমন ? 

পুনর্নির্বাচন (Falta Repoll) নিরাপদ ও সুষ্ঠু করতে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ফলতার বিভিন্ন স্পর্শকাতর বুথেও মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি বুথগুলিতে ওয়েবকাস্টিং, মাইক্রো অবজারভার এবং অতিরিক্ত পুলিশি নজরদারির ব্যবস্থাও রাখা হয়েছে।

তবে উল্লেখ্য, ফলতা বিধানসভায় মূল লড়াইয়ে নিজের মনোনয়ন তুলে নিয়েছেন তৃণমূলের জাহাঙ্গির খান। ফলে ভোটের লড়াই আজ মূলত বিজেপি বনাম অন্যান্য দলের।

ভোটারদের মধ্যেও সতর্কতা

স্থানীয় ভোটারদের একাংশের বক্তব্য, আগের অভিজ্ঞতার কারণে এবারে অনেকেই শুরু থেকেই সতর্ক ছিলেন। তবে এখনও পর্যন্ত ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ থাকায় সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তির ছবিও ধরা পড়েছে। রাজনৈতিক দলগুলিও বুথে বুথে নিজেদের এজেন্ট ও পর্যবেক্ষক মোতায়েন করেছে।

একজন প্রবীণ ভোটার, শম্ভু মণ্ডল, বলেন, “গতবার ভোট দিতে এসে খুব আতঙ্কের মধ্যে ছিলাম। এবারে নিরাপত্তা অনেক বেশি দেখা যাচ্ছে। এখনও পর্যন্ত শান্তিতেই ভোট দিলাম। শেষ পর্যন্ত এমন পরিবেশ থাকলেই ভালো।” (Falta Repoll)

সকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ভোটের শেষ পর্বকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন। কারণ, অতীতে একাধিক নির্বাচনে শেষ কয়েক ঘণ্টায় উত্তেজনা বৃদ্ধির নজির রয়েছে। তাই সন্ধ্যা পর্যন্ত কড়া নজরদারি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন