31 C
Kolkata
Friday, May 15, 2026
spot_img

ফের বাড়ল CNG-র দাম, শহরে কি বাড়তে চলেছে অটোভাড়া?

Aaj lndia Desk,কলকাতা: সকাল সকাল সাধারণ মানুষের পকেটে আবারও বড়সড় ধাক্কা।পেট্রোল -ডিজেলের দাম বৃদ্ধির পর এবার বাড়ানো হল সিএনজির(CNG)দামও। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালী ঘিরে এখনও কাটেনি জটিলতা। তারই প্রভাব ধীরে ধীরে পড়ছে ভারতের জ্বালানি বাজারে।

সিএনজি ব্যবহারকারীদের জন্য ধাক্কা। প্রতি কেজিতে ২ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। গতকালই এমজিএল (Mahanagar Gas Limited) সিএনজির মূল্যবৃদ্ধির ঘোষণা করেছিল। আর তার একদিনের মধ্যেই কার্যকর হল নতুন দাম।

বর্তমানে দিল্লিতে প্রতি কেজি সিএনজির দাম ৭৭.০৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৯.০৯ টাকা। আপাতত এই মূল্যবৃদ্ধি শুধুমাত্র দিল্লিতেই কার্যকর হয়েছে।যদিও কলকাতায় এখনও পর্যন্ত সিএনজির দামে কোনও পরিবর্তন হয়নি। তবে মুম্বই ও দিল্লির পরপর মূল্যবৃদ্ধির পর কলকাতা শহরও একই পথে হাঁটতে শুরু করেছেন। তবে এর প্রভাব যে পরিবহনের পরবে এটা আন্দাজ করা যাচ্ছে । ফলে ভাড়া বৃদ্ধির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর আগেও জ্বালানির খরচ বাড়ায় শহরের একাধিক রুটে অটোভাড়া বেড়েছিল। তাই কলকাতায় সিএনজির দাম বাড়লে ফের ভাড়া বাড়বে এমন তাই দাবি তুলতে অটো ইউনিয়নগুলির।

আজ কলকাতায় পেট্রোলের দাম পৌঁছেছে ১০৮ টাকা ৬৬ পয়সায়। অন্যদিকে ডিজ়েলের নতুন দাম হয়েছে ৯৫ টাকা ৮ পয়সা।

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন