31 C
Kolkata
Friday, May 15, 2026
spot_img

রবিবারে কি বন্ধ থাকবে পেট্রোল পাম্প? জ্বালানি সাশ্রয়ে নতুন বার্তা

Aaj lndia Desk, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-র জ্বালানি সাশ্রয়ের বার্তার এবার প্রভাব পড়তে শুরু করেছে দেশের বিভিন্ন প্রান্তে। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মন্ত্রী নেতাদের মধ্যে দেখা যাচ্ছে বদল। কেউ অফিসে যাচ্ছেন বাসে, কেউ বা ট্রেনে। এমনকি প্রধানমন্ত্রী (PM)-র কনভয়েও কমানো হয়েছে গাড়ির সংখ্যা।

সোশ্যাল মিডিয়ায়(Social Media) ভাইরাল হয়েছে প্রধানমন্ত্রীকে ঘিরে একটি পোস্ট। পোস্টে করা হয়েছে একাধিক দাবি, যা ঘিরে শুরু হয়েছে তুমুল চর্চা। তবে বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছে সরকার। ভাইরাল তথ্যের সত্যতা নিয়ে দেওয়া হয়েছে স্পষ্ট বার্তা ।

ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হয়েছে, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে আগামী দিনে দেশের কয়েকটি রাজ্যে রবিবার পেট্রোল পাম্প বন্ধ রাখার হবে । প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়েই নাকি এই পদক্ষেপ নিতে চলেছে ইন্ডিয়ান পেট্রোলিয়াম ডিলারস এক্সিকিউটিভ কমিটি।

পোস্টে আরও বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, তামিলনাড়ু, কেরল, পুদুচেরি, মহারাষ্ট্র এবং হরিয়ানার মতো রাজ্যে রবিবার পেট্রোল পাম্প বন্ধ থাকতে পারে। সোশ্যাল মিডিয়ায় এই দাবি ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয় সরকার।

পিআইবি (Press Information Bureau)স্পষ্ট জানিয়েছে, রবিবার নির্দিষ্ট কিছু রাজ্যে পেট্রোল পাম্প বন্ধ থাকবে এমন দাবি সম্পূর্ণ ভুয়ো। এই ধরনের কোনও সিদ্ধান্ত সরকার নেয়নি ।

সরকারের তরফে সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে, যাচাই না করে যেন এ ধরনের পোস্ট শেয়ার না করা হয়। শুধুমাত্র সরকারি নোটিস ও নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ওপরই ভরসা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন