31.8 C
Kolkata
Friday, October 2, 2026
spot_img

CJP-এর ‘জেল ভরো’ আন্দোলনে নাসিরুদ্দিন শাহ! দীপকে কে জড়িয়ে ধরে কী বললেন অভিনেতা?

Aaj India Desk, মুম্বই : মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে মুম্বইয়ে CJP-এর ‘জেল ভরো’ আন্দোলন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই প্রতিবাদস্থলে দেখা গেল অভিনেতা নাসিরুদ্দিন শাহকে। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে মুম্বইয়ের শিবাজি পার্কে CJP-এর কর্মসূচির আগে সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের সঙ্গে দেখা করেন অভিনেতা। তাঁদের সাক্ষাতের একটি ভিডিয়োও সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে।

CEC-র ইস্তফার দাবিতে আন্দোলন

CJP-এর অভিযোগ, ভোটার তালিকার Special Intensive Revision বা SIR প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। সেই অভিযোগকে সামনে রেখে গ্যাণেশ কুমারের ইস্তফা-সহ একাধিক দাবি জানিয়েছে সংগঠনটি। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন শিবাজি পার্ক থেকে আন্দোলন শুরু করার ঘোষণা করা হয়েছিল। CJP-এর দাবি, ২০২৫ সালের ভোটার তালিকা পুনর্বহাল করে তার ভিত্তিতে নির্বাচন করা এবং পরবর্তী নির্বাচন কমিশনার নিয়োগের প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনা হোক। পাশাপাশি SIR প্রক্রিয়া নিয়ে স্বাধীন তদন্তের দাবিও জানিয়েছে সংগঠনটি।

আন্দোলনে সমর্থন নাসিরুদ্দিন শাহের

আন্দোলনের আগে CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের সঙ্গে দেখা করেন অভিনেতা নসিরুদ্দিন শাহ। প্রকাশ্যে আসা ভিডিয়োয় তাঁকে দীপকেকে আলিঙ্গন করতে দেখা যায়। নসিরুদ্দিন বলেন, তিনি দীপকের সঙ্গে দেখা করে তাঁকে ধন্যবাদ জানাতে এসেছেন। দীপকে তাঁর ভক্ত বলে জানালে অভিনেতা পাল্টা বলেন, “আমি তোমার আরোও বড় ভক্ত”। পাশাপাশি জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে শুরু হওয়া এই আন্দোলনে সমর্থনও জানান তিনি।

অন্যদিকে, শিবাজি পার্ক এলাকার কিছু বাসিন্দা বিক্ষোভের কারণে শব্দদূষণ, যানজট এবং ব্যবসায়িক কাজে সমস্যার আশঙ্কা প্রকাশ করেছেন। স্থানীয় ব্যবসায়ীদের একাংশের দাবি, রাজনৈতিক কর্মসূচির কারণে তাঁদের দৈনন্দিন কাজ ব্যাহত হয়। এই আপত্তি নিয়ে সমাজমাধ্যমে মন্তব্য করেন গীতিকার জাভেদ আখতার। তাঁর বক্তব্য ছিল, রাজনৈতিক দলগুলি একই জায়গায় সভা করলে স্থানীয় বাসিন্দারা একইভাবে আপত্তি জানাবেন কি না, সেটিও দেখা প্রয়োজন।

মুম্বই থেকে দিল্লি, প্রায় সব জায়গায় CEC জ্ঞানেশ কুমারকে ঘিরে প্রতিবাদের পরিধি একই দিনে আরও বিস্তৃত হয়েছে। একদিকে SIR প্রক্রিয়া নিয়ে প্রশ্ন, অন্যদিকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরোধীদের আপত্তি, সব মিলিয়ে জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে নির্বাচন কমিশন। এখন নজর, এই ধারাবাহিক প্রতিবাদ কতটা প্রভাব ফেলতে পারে এবং কমিশনের তরফে এর প্রতিক্রিয়া কী হয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন