30.6 C
Kolkata
Wednesday, September 2, 2026
spot_img

যজ্ঞকুন্ডের সামনে রাহুল গান্ধীর ছবি রেখে মন্ত্রোচ্চারণ! বিজেপির কর্মকাণ্ড দেখে তোলপাড় নেটপাড়া!

দেরাদুন: যজ্ঞের আগুন জ্বলছে। সামনে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ছবি। আর বিজেপির নেতাদের প্রার্থনা, রাহুল ও কংগ্রেস নেতাদের যেন ‘জ্ঞান হয়’, তাঁরা যেন মিথ্যা প্রচার বন্ধ করেন! রাজনীতিতে প্রতিবাদের ভাষা অনেক রকম। কখনও মিছিল, কখনও পোস্টার, কখনও স্লোগান। কিন্তু এবার প্রতিবাদের মঞ্চে একেবারে যজ্ঞের আগুন! আর সেই যজ্ঞের সামনে রাখা হল কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) ছবি।

উদ্দেশ্য? বিজেপির নেতাদের দাবি, রাহুলের ‘সুবুদ্ধি’ হোক, মিথ্যাচার বন্ধ করুন তিনি! মঙ্গলবার দেরাদুনের একটি মন্দিরে বিজেপির তফসিলি জাতি মোর্চার উদ্যোগে এই ‘বুদ্ধি শুদ্ধি যজ্ঞ’-এর আয়োজন করা হয় বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সেই যজ্ঞের ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তা ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক।

কিন্তু রাহুলকে (Rahul Gandhi) নিয়ে এই যজ্ঞের নেপথ্যে রয়েছে কয়েকদিন আগের আরও এক বিতর্ক। গত ৮ আগস্ট উত্তরাখণ্ডের হলদিওয়ানির রামলীলা ময়দানে সভা করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পরদিনই একটি হিন্দুত্ববাদী সংগঠনের তরফে ওই মাঠে পুজো-অর্চনা করে ‘শুদ্ধিকরণ’ করা হয় বলে অভিযোগ। সেই ছবি-ভিডিয়ো ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শুরু হয় তুমুল বিতর্ক।

কংগ্রেসের অভিযোগ ছিল, খাড়গে দলিত বলেই মাঠ ‘শুদ্ধিকরণ’ করা হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে বিজেপি। এরপরই বিষয়টি নিয়ে সরব হন রাহুল গান্ধী (Rahul Gandhi)। বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে অস্পৃশ্যতার সংস্কৃতি বজায় রাখার অভিযোগ তুলে তীব্র আক্রমণ করেন তিনি। এমনকি সংশ্লিষ্টদের বিরুদ্ধে তফসিলি জাতি-উপজাতি আইনে এফআইআর করার দাবিও জানান।

শেষ পর্যন্ত সেই অভিযোগে এফআইআর না হলেও, রাহুলের বিরুদ্ধে জাতিবিদ্বেষী মন্তব্যের অভিযোগ তুলে পাল্টা মামলা করেন রাম সেনার সদস্য অমিত কুমার। আর এবার সেই উত্তরাখণ্ডেই রাহুলের ‘বুদ্ধি শুদ্ধি’ চেয়ে যজ্ঞ!

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন