33 C
Kolkata
Monday, May 18, 2026
spot_img

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা ও দক্ষিণবঙ্গে

Aaj lndia Desk, কলকাতা: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যায় কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা সাময়িকভাবে গরম থেকে কিছুটা স্বস্তি দিতে পারে। তবে সবার নজর এখন আসন্ন বর্ষার দিকেই। অন্যদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি দেখা গেলেও দক্ষিণবঙ্গে এখনও তীব্র গরমের সঙ্গে আর্দ্রতার অস্বস্তি বজায় রয়েছে। স্বাভাবিকভাবেই এর জেরো ভ্যাপসা গরমের অসষ্টি আরো বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

তীব্র গরমের দাপট থেকে কিছুটা স্বস্তি মিলেছে সাধারণ মানুষের। কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনার ইঙ্গিত মিলেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে। আপাতত দক্ষিণবঙ্গের মানুষের নজর এখন আসন্ন বর্ষার দিকেই।

উত্তরবঙ্গের আবহাওয়া বেশ খানিকটা পরিবর্তন দেখা যাচ্ছে। সেখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা থাকায় তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। তবে দক্ষিণবঙ্গে এখনও তেমনভাবে বৃষ্টির দেখা না মেলায় গরম ও আর্দ্রতার অস্বস্তি ক্রমেই বাড়ছে।

আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে ধীরে ধীরে মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আন্দামান সাগর ও দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে, যা বর্ষার আগমনের ইঙ্গিত দিচ্ছে।

দক্ষিণবঙ্গে বর্ষা পৌঁছতে এখনও কিছুটা সময় লাগবে বলেই ইঙ্গিত মিলছে। সাধারণত জুনের দ্বিতীয় সপ্তাহের আশেপাশে রাজ্যে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। তবে এবারের আবহাওয়ার পরিস্থিতি যদি অনুকূলে থাকে, তাহলে নির্ধারিত সময়ের আগেই বর্ষা দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বলে মত আবহাওয়াবিদদের।

এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই কবে কমবে এই ভ্যাপসা গরম, আর কবে মিলবে স্বস্তির বৃষ্টি? এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD)। তাদের মতে, টানা অস্বস্তিকর গরম থেকে মুক্তি দিতে পারে মূলত মৌসুমি বৃষ্টিই। ইতিমধ্যে কলকাতা ও আশপাশের এলাকায় শুক্রবার রাতে ঝড়বৃষ্টির দেখা মিলেছে, যা কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন