33 C
Kolkata
Monday, May 18, 2026
spot_img

ভুয়ো ওয়েবসাইট নিয়ে সতর্ক করল প্রশাসন, অন্নপূর্ণা ভাণ্ডার নামে ছড়াচ্ছে গুজব

Aaj India Desk,কলকাতা:রাজ্যে মহিলাদের জন্য নতুন সরকারের নতুন আর্থিক সহায়তা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। সরকার বদলের পর থেকেই সাধারণ মানুষের মধ্যে কৌতূহল বেড়েছে এই প্রকল্পের সুবিধা কারা পাবেন? মাসে কত টাকা পারে? আবেদন করার প্রক্রিয়া কী ? আর লক্ষ্মীর ভাণ্ডারের ভক্তরাই কি পাবে? নাকি আলাদাভাবে কোনো কিছু করতে হবে ? এসব নিয়েই চলছে নানা জল্পনা।

অন্নপূর্ণা ভাণ্ডার কি? 

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) হল রাজ্য সরকারের একটি নতুন মহিলাকেন্দ্রিক আর্থিক সহায়তা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা জানানো হয়েছে। সুবিধার অর্থ সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer) ব্যবস্থার মাধ্যমে পাঠানো হবে।

কবে থেকে শুরু হবে ? 

সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, অন্নপূর্ণা ভাণ্ডার(Annapurna Bhandar)প্রকল্পটি ২০২৬ সালের ১ জুন থেকে চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম দফার মন্ত্রিসভা বৈঠকে এই সময়সীমা নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত জানানো হয়েছে বলে জানা গেছে।

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের কি নতুন করে আবেদন করতে হবে?

প্রাথমিকভাবে যে তথ্য সামনে আসছে, তাতে জানা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের বর্তমান উপভোক্তাদের একটি বড় অংশকে নতুন করে আবেদন করতে নাও হতে পারে। তাঁদের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। তবে এই পুরো প্রক্রিয়া কীভাবে বাস্তবায়িত হবে, সে বিষয়ে এখনও সরকারি চূড়ান্ত নির্দেশিকার অপেক্ষা করা হচ্ছে।

কোনও অফিসিয়াল ওয়েবসাইট চালু হয়েছে? 

এখনও পর্যন্ত সরকারি তরফে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য কোনও অফিসিয়াল ওয়েবসাইট চালু করা হয়নি। ফলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন লিংক বা আবেদন ফর্ম সম্পূর্ণভাবে যাচাই না করে ব্যবহার না করার জন্য সতর্ক করেছে প্রশাসন ও পুলিশ।

অন্যদিকে, এই প্রকল্পের নাম ব্যবহার করে ইতিমধ্যেই একাধিক ভুয়ো ওয়েবসাইট ও প্রতারণার ঘটনা সামনে এসেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার এখনো কোনো অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেনি। তাই OTP, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য কিংবা আধার সংক্রান্ত ব্যক্তিগত ডেটা কোনও অজানা বা সন্দেহজনক ওয়েবসাইটে শেয়ার না করার কড়া পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন