34.1 C
Kolkata
Tuesday, August 11, 2026
spot_img

জঙ্গলমহলের পর্যটনে মিলতে পারে কেন্দ্রের টাকা, লোকসভায় কী জানাল মোদী সরকার?

Aaj lndia Desk, কলকাতা: লোকসভায় পর্যটন উন্নয়ন নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ শর্মিলা সরকার। কেন্দ্র জানাল, যোগ্য প্রস্তাব ও DPR জমা দিলে কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে মিলতে পারে আর্থিক সহায়তা।

পশ্চিমবঙ্গের ঐতিহ্য ও পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে কেন্দ্রীয় সাহায্যের দরজা খোলা রয়েছে। বিশেষ করে বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমের মতো ইতিহাস ও সংস্কৃতিতে সমৃদ্ধ জেলাগুলিতে পর্যটন পরিকাঠামো উন্নয়নের সম্ভাবনা তৈরি হয়েছে। লোকসভায় এই সংক্রান্ত প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছে কেন্দ্র।

লোকসভায় প্রশ্ন শর্মিলা সরকারের

বর্ধমান, বাঁকুড়া ও বীরভূমের ঐতিহাসিক স্থাপত্য, সংস্কৃতি এবং পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে গত পাঁচ বছরে কেন্দ্র কী কী উদ্যোগ নিয়েছে, তা জানতে চেয়েছিলেন তৃণমূল সাংসদ ডঃ শর্মিলা সরকার। পাশাপাশি, এই খাতে কত টাকা বরাদ্দ হয়েছে, রাজ্যকে কত অর্থ দেওয়া হয়েছে এবং কত টাকা খরচ হয়েছে—সেই হিসাবও জানতে চাওয়া হয়।

কী জানাল কেন্দ্র?

লিখিত জবাবে কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানান, কোনও পর্যটনকেন্দ্র চিহ্নিত করা, তার উন্নয়ন এবং প্রচারের প্রধান দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকারের। তবে পর্যটন পরিকাঠামো তৈরিতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যগুলিকে আর্থিক সহায়তা করে।

এর মধ্যে রয়েছে Swadesh Darshan, Swadesh Darshan 2.0, Challenge Based Destination Development (CBDD) এবং PRASHAD-এর মতো প্রকল্প।

প্রস্তাব দিলেই মিলবে কেন্দ্রের সাহায্য?

কেন্দ্র স্পষ্ট করেছে, শুধু পর্যটনকেন্দ্রের নাম প্রস্তাব করলেই অর্থ বরাদ্দ হয় না। নির্দিষ্ট গাইডলাইন মেনে প্রকল্পের প্রস্তাব জমা দিতে হয়। প্রয়োজন হয় Detailed Project Report বা DPR। এরপর প্রকল্পের গুরুত্ব, কেন্দ্রের অগ্রাধিকার এবং অর্থের প্রাপ্যতা বিবেচনা করে অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলার জন্য খুলছে নতুন সুযোগ

Swadesh Darshan 2.0-এর পোর্টাল খুলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রকল্পের প্রস্তাব জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ থেকেও যোগ্য প্রস্তাব এলে কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী সেগুলি যাচাই করা হবে। সব দিক বিবেচনার পর প্রকল্প অনুমোদন ও অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হবে।

ফলে বাঁকুড়ার টেরাকোটা ও মন্দির স্থাপত্য, বীরভূমের শান্তিনিকেতন এবং বর্ধমানের ঐতিহাসিক স্থাপত্য ও সংস্কৃতিকে কেন্দ্র করে ভবিষ্যতে বড় পর্যটন প্রকল্পের সম্ভাবনা রয়েছে।

এখন নজর রাজ্যের প্রস্তাবে

তবে কেন্দ্রের জবাব থেকে একটি বিষয় স্পষ্ট—রাজ্যকে আগে নির্দিষ্ট প্রকল্পের প্রস্তাব এবং DPR জমা দিতে হবে। সেই প্রস্তাব কেন্দ্রের গাইডলাইন মেনে হলে এবং প্রয়োজনীয় অর্থের সংস্থান থাকলে তবেই অনুমোদন মিলবে।

এখন তাই প্রশ্ন উঠছে, এই তিন জেলার পর্যটন উন্নয়নের জন্য রাজ্য ইতিমধ্যে কতগুলি প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠিয়েছে? সেই প্রকল্পগুলির বর্তমান অবস্থাই বা কী? কেন্দ্র-রাজ্য সম্পর্কের টানাপোড়েনের মধ্যে লোকসভার এই প্রশ্নোত্তর পর্বে পর্যটন উন্নয়নে দুই সরকারের সমন্বয়ের বিষয়টিও নতুন করে সামনে এল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন