29 C
Kolkata
Thursday, August 13, 2026
spot_img

রিচার্জের আগে সাবধান! Airtel-এর একাধিক জনপ্রিয় প্ল্যান বন্ধ

Aaj India Desk, নয়াদিল্লি: মোবাইল রিচার্জের খরচ নিয়ে ফের চিন্তায় পড়তে পারেন সাধারণ গ্রাহকরা। সরাসরি ট্যারিফের দাম বাড়ানোর পথে না হেঁটে এবার একাধিক কমদামি প্রিপেইড প্ল্যানই তালিকা থেকে সরিয়ে দিল টেলিকম সংস্থা Airtel। ফলে আগের তুলনায় বেশি টাকা খরচ করে রিচার্জ করতে হতে পারে বহু গ্রাহককে।

একসঙ্গে বন্ধ একাধিক রিচার্জ প্ল্যান

ভারতী এয়ারটেল ২৯৯ টাকার প্রিপেইড প্ল্যানটি বন্ধ করে দিয়েছে। শুধু এই প্ল্যান নয়, ৩১৯ টাকা, ৫৭৯ টাকা, ৬১৯ টাকা এবং ৬৪৯ টাকার রিচার্জ প্ল্যানও আর পাওয়া যাচ্ছে না। দেশজুড়েই এই প্ল্যানগুলি বন্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে।

সংস্থার এই পদক্ষেপের পিছনে রয়েছে ট্যারিফ কাঠামোকে আরও সহজ করা এবং প্রতি গ্রাহকের কাছ থেকে গড় আয় বা Average Revenue Per User (ARPU) বাড়ানোর লক্ষ্য। অর্থাৎ, কম দামের বিকল্পগুলি কমিয়ে তুলনামূলক বেশি দামের প্ল্যানের দিকে গ্রাহকদের নিয়ে যাওয়াই এই পরিবর্তনের অন্যতম উদ্দেশ্য।

২৯৯ টাকার প্ল্যান বন্ধে সবচেয়ে বেশি ধাক্কা

Airtel-এর ২৯৯ টাকার রিচার্জটি ছিল বহু গ্রাহকের কাছে জনপ্রিয়। ২৮ দিনের মেয়াদের এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যেত। এবার সেই প্ল্যান না থাকায় একই মেয়াদের জন্য গ্রাহকদের ৩৪৯ টাকার রিচার্জ বেছে নিতে হবে।

৩৪৯ টাকার প্ল্যানে অবশ্য প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যায়। তবে ২৯৯ টাকার তুলনায় গ্রাহকের খরচ বাড়ছে ৫০ টাকা, অর্থাৎ প্রায় ১৬ শতাংশ।

কোন প্ল্যানগুলি এখনও চালু?

Airtel-এর ৩১৯ টাকার ৩০ দিনের প্ল্যানটিও সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ৫৭৯, ৬১৯ এবং ৬৪৯ টাকার রিচার্জ প্ল্যানগুলিও বন্ধ। তবে ১৯৯ টাকা এবং ২১৯ টাকার প্ল্যান এখনও চালু রয়েছে। ১৯৯ টাকার প্ল্যানে ২৮ দিনের জন্য মোট ২ জিবি ডেটা এবং ২১৯ টাকার প্ল্যানে ২৮ দিনের জন্য মোট ৩ জিবি ডেটা দেওয়া হচ্ছে।

সামনে আরও বাড়তে পারে ট্যারিফ?

২০১৯ সালের পর থেকে Airtel, Reliance Jio এবং Vodafone Idea একাধিক দফায় ট্যারিফ বাড়িয়েছে। এর মধ্যেই টেলিকম বাজারে ফের দাম বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বিশেষজ্ঞদের একাংশের অনুমান, আগামী দিনে টেলিকম অপারেটররা আরও প্রায় ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ট্যারিফ বাড়াতে পারে। ফলে কম খরচে মোবাইল পরিষেবা ব্যবহারকারী গ্রাহকদের উপর ভবিষ্যতে আরও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন