31.6 C
Kolkata
Friday, July 31, 2026
spot_img

তিনগুণের বেশি বাজেট! বাংলায় ৬৩টি রেল প্রকল্পের অগ্রগতি জানাল কেন্দ্র

Aaj India Desk, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে রেল (West Bengal Rail) পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় সরকারের বিনিয়োগ ও কাজের গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে সংসদে জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। রাজ্যসভার বিজেপি সাংসদ ও পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) লিখিত প্রশ্নের উত্তরে তিনি রাজ্যে চলা রেল প্রকল্প ও বাজেট বরাদ্দের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

রেলমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে পশ্চিমবঙ্গে রেলের জন্য বছরে গড়ে ৪ হাজার ৩৮০ কোটি টাকা বরাদ্দ করা হতো। ২০২৬-২৭ অর্থবর্ষে সেই বরাদ্দ বেড়ে হয়েছে ১৪ হাজার ২০৫ কোটি টাকা, যা আগের তুলনায় তিনগুণেরও বেশি।

সংসদে জানানো হয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গে মোট ৬৩টি রেল প্রকল্পের কাজ চলছে। প্রায় ৫ হাজার ১৪৮ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই প্রকল্পগুলির সম্ভাব্য মোট ব্যয় ৮৩ হাজার ৪৩৩ কোটি টাকা। এর মধ্যে রয়েছে ১৪টি নতুন রেললাইন, ৪টি গেজ পরিবর্তন প্রকল্প এবং ৪৫টি ডবলিং বা রেললাইন দ্বিগুণ করার কাজ। রেলমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত ২৭ হাজার ৯৪৯ কোটি টাকা খরচ করে ১ হাজার ৭২১ কিলোমিটার রেলপথের কাজ সম্পূর্ণ হয়েছে এবং সেগুলি চালুও করা হয়েছে।

সম্প্রতি শেষ হওয়া গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির মধ্যে রয়েছে ১৩০ কিলোমিটার দীর্ঘ রামপুরহাট-মান্দারহিল নতুন রেললাইন, ৭ কিলোমিটার আজিমগঞ্জ-মুর্শিদাবাদ নতুন রেললাইন, বর্ধমান-কাটোয়া এবং আহমেদপুর-কাটোয়া রুটে গেজ পরিবর্তনের কাজ।

এছাড়াও পাশকুড়া-খড়গপুর, অম্বারি ফালাকাটা-নিউ ময়নাগুড়ি এবং মনিগ্রাম-নিমতিতা রুটে ডবলিংয়ের কাজ শেষ হয়েছে। ব্যান্ডেল-বৈঁচি রুটে তৃতীয় রেললাইন তৈরির কাজও সম্পন্ন হয়েছে বলে সংসদে জানানো হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন