29 C
Kolkata
Sunday, September 20, 2026
spot_img

SIR ঝড়ে পাওয়ার করিডর! মুখ্যমন্ত্রীকে নোটিশ ধরালো কমিশন! শুরু তুমুল বিতর্ক!

নয়াদিল্লি: SIR ঝড়ে দিল্লির পাওয়ার করিডর! কেজরিওয়ালের পর নোটিস বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর (CM Rekha Gupta SIR)! নির্বাচন কমিশনের নোটিস ঘিরে তুমুল রাজনৈতিক তরজা, হেভিওয়েটদের দীর্ঘ তালিকায় ধনকড়, সিব্বাল, লোকুর, সুব্রহ্মণ্যম স্বামীর নামও

দিল্লির রাজনীতিতে যেন নতুন ঝড়ের নাম SIR। প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পর এবার নির্বাচন কমিশনের নোটিস পৌঁছল বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর (CM Rekha Gupta SIR) কাছেও। রাজধানীর রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।

শনিবার আম আদমি পার্টি দাবি করে, শুধু অরবিন্দ কেজরিওয়াল নন, তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল, ছেলে পুলকিত, বাবা গোবিন্দ রাম কেজরিওয়াল এবং মা গীতা দেবীকেও SIR নোটিস পাঠানো হয়েছে। নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রের একটি বুথে মোট ১১০ জন ভোটার নোটিস পেয়েছেন বলেও জানায় আপ। দলের অভিযোগ, কেজরিওয়াল পরিবারের নোটিসের কারণ দেখানো হয়েছে ‘Unmapped’ ক্যাটাগরি।

এরই মধ্যে সামনে আসে আরেক চমক। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তও (CM Rekha Gupta SIR) নোটিস পেয়েছেন, তবে তাঁর ক্ষেত্রে কারণ ‘Logical Discrepancy’ নথিতে বাবা বা মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম দেখানো হয়েছিল।

তবে নির্বাচন কমিশন পরে জানায়, রেখা গুপ্তর (CM Rekha Gupta SIR) নাম ভোটার তালিকা থেকে বাদ যায়নি। কমিশনের বক্তব্য অনুযায়ী, প্রথমে তাঁকে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য নোটিস দেওয়া হলেও পরে বিএলও বাড়িতে গিয়ে শারীরিক যাচাইয়ের মাধ্যমে তাঁর তথ্য সঠিক বলে নিশ্চিত করেছেন।

শুধু রাজনৈতিক নেতারাই নন, কমিশনের তথ্য অনুযায়ী দিল্লির প্রায় ৩৩ লক্ষ ভোটারের বাড়িতে SIR-সংক্রান্ত নোটিস পৌঁছেছে। হেভিওয়েটদের তালিকায় রয়েছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও তাঁর স্ত্রী সুদেশ ধনকড়, প্রাক্তন সুপ্রিম কোর্ট বিচারপতি মদন লোকুর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বাল, সুব্রহ্মণ্যম স্বামী এবং দিল্লির মন্ত্রী প্রবেশ সিং।

কেজরিওয়ালের প্রসঙ্গে নির্বাচন কমিশনের দাবি, তাঁর পরিবারের সদস্যদের নাম আগের SIR যাচাইয়ের সময় ম্যাপ করা হয়নি বলেই এই নোটিস ইস্যু হয়েছে। আর সেই ব্যাখ্যাকে কেন্দ্র করেই দিল্লির রাজনৈতিক লড়াই আরও তীব্র হয়ে উঠেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন