কলকাতা: রাজ্যে সমাজবিরোধী কার্যকলাপ ও গুন্ডামি রোধে বিল (Anti-social activity bill) আনতে চলেছে শুভেন্দু-সরকার। আগামী ২৯ জুন বিলটি বিধানসভায় পেশ হওয়ার সম্ভাবনা। এই বিল নিয়েই বিজেপি সরকারের বিরুদ্ধে তুমুল আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ তথা বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বলেন, “বিজেপি এখন ইন্দিরা গান্ধীকে অনুসরণ করছে! কংগ্রেস জমানায় ‘পাবলিক অর্ডার অ্যাক্ট (জনশৃঙ্খলা আইন) ছিল, যা পরবর্তীতে আরও কঠোর করা হয়েছিল। আপনারা জানেন, জরুরি অবস্থার সময় অনেককে কারারুদ্ধ করা হয়েছিল এবং তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল। সেই অ্যাক্টকেই মুখ্যমন্ত্রী ফিরিয়ে আনতে চাইছেন”!
X Link: https://x.com/ians_india/status/2070502628233281842
প্রসঙ্গত, সম্প্রতি বিধানসভায় এই বিল আন্র কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ বিল, 2026’ (Anti-social activity bill) আনতে চাইছে রাজ্য সরকার। বিলের ‘স্টেটমেন্ট অফ অবজেক্টস অ্যান্ড রিজনস’ অংশে বলা হয়েছে, বর্তমান সময়ে কার্যকর থাকা আইনগুলি সমাজবিরোধী কার্যকলাপ দমনে পর্যাপ্ত নয়। ফলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সংঘবদ্ধ অপরাধ ও অসাধু চক্রান্ত রোধ করতে আরও কঠোর আইনি কাঠামোর প্রয়োজনীয়তা রয়েছে। সব ঠিক থাকলে আগামী ২৯ জুন বিলটি বিধানসভায় পেশ হতে পারে।
অন্যদিকে, তৃণমূল সাংসদের (Kalyan Banerjee) অভিযোগ, সরকারের বিরুদ্ধে যাঁরা মুখ খুলবেন, তাঁরা রাজনৈতিক নেতা, কর্মী বা সাধারণ মানুষ—যেই হোন না কেন, তাঁদের সমাজবিরোধী বা ‘গুণ্ডা’ তকমা দিয়ে আটক করার চেষ্টা হতে পারে। তাঁর কথায়, “যাঁরা বিজেপির বিরুদ্ধে কথা বলবেন, তাঁদেরই গুণ্ডা বলে দাগিয়ে আটক করা হবে।”
কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) আরও দাবি করেন, গণতান্ত্রিক পরিসরে বিরোধী মতকে দমিয়ে দেওয়ার প্রবণতা উদ্বেগজনক। তাঁর মতে, আইনশৃঙ্খলা রক্ষার নামে রাজনৈতিক প্রতিপক্ষকে নিশানা করা হলে তা গণতন্ত্রের পক্ষে শুভ হতে পারে না।
সমাজবিরোধী কার্যকলাপ রোধে আনা প্রস্তাবিত বিল (Anti-social activity bill) নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। এখন দেখার, ২৯ জুন বিলটি পেশ হয় কি না।


