32.4 C
Kolkata
Friday, June 26, 2026
spot_img

সিকিম-কালিম্পং যাচ্ছেন? পাহাড়গামীদের জন্য কড়া নির্দেশ পুলিশের

শিলিগুড়ি: বর্ষায় পাহাড়ে যাচ্ছেন? রাস্তাঘাট-আবহাওয়ার অবস্থা না জেনে বেরিয়ে পড়লে চরম বিপদে পড়তে হবে। পাহাড়ে টানা বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক। গত কয়েকদিন ধরে একাধিক জায়গায় দফায় দফায় ধস (landslide) নামায় বারবার বিচ্ছিন্ন হয়ে পড়ছে শিলিগুড়ির সঙ্গে সিকিম ও কালিম্পঙের সড়ক যোগাযোগ। ধস সরিয়ে রাস্তা সচল করার কাজ চললেও নতুন করে ধস নামার আশঙ্কায় উদ্বেগ বেড়েছে প্রশাসনের।

এই পরিস্থিতিতে কালিম্পঙ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার ধসপ্রবণ (landslide) এলাকায় যান চলাচলের উপর বিশেষ বিধিনিষেধ জারি থাকবে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দার্জিলিং পুলিশ সূত্রে খবর, কালিম্পং ও সিকিম থেকে শিলিগুড়িগামী সমস্ত গাড়িকে করনেশন ব্রিজ থেকে ঘুরিয়ে দেওয়া হবে। ধসের (landslide) ঝুঁকি এড়াতে ওই সমস্ত যানবাহনকে গজলডোবা হয়ে বিকল্প রুটে শিলিগুড়ির দিকে যেতে হবে। একইভাবে শিলিগুড়ি থেকে পাহাড়মুখী যানবাহন চালকদেরও প্রশাসনের নির্দেশিকা মেনে চলার আবেদন জানানো হয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, সিকিম বা কালিম্পং থেকে রংপো হয়ে শিলিগুড়িমুখী সমস্ত গাড়িকে মনসং–লাভা–গরুবাথান–ওদলাবাড়ি–গজলডোবা রুট ব্যবহার করতে উৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে কালিম্পং ও সিকিম থেকে আসা গাড়িগুলিকে করোনেশন ব্রিজ থেকে ঘুরিয়ে বিকল্প পথে পাঠানো হবে, যাতে ধসপ্রবণ এলাকা এড়িয়ে নিরাপদে যাতায়াত করা যায়।

পুলিশের পক্ষ থেকে যাত্রী ও পর্যটকদের যাত্রার আগে রুট পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি করনেশন ব্রিজে অতিরিক্ত যানবাহনের চাপ এড়াতেও বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন