Aaj lndia Desk,দক্ষিণ ২৪ পরগণা: ‘Jhukega Nahi Saala’ অল্লু অর্জুন -এর বিখ্যাত সেই ডায়লগ কে কার্যত বুড়াগুল দেখিয়ে ফলতায় ‘পুষ্পা’ শেষমেষ ঝুঁকলো ? তবে কখন কোথায় কি ভাবে ঝুঁকলো সেটা এখনোও পরিষ্কার না।২১ মে ফলতায় পুনর্নির্বাচন। তার আগেই বড় ঘোষণা। তৃণমূল নেতা জাহাঙ্গীর খান (Jahangir Khan), যিনি এলাকায় ‘পুষ্পা’ নামেই পরিচিত। তিনি আজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন সাধারণ মানুষের শান্তি ও এলাকার উন্নয়নের স্বার্থে তিনি এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
নির্বাচনের আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি আর ঠিক তার আগেই পুষ্পার ৩৬০° ঘুরে যাওয়া অনেকর মনে এনেছেন নানান প্রশ্ন,ভোটের ঠিক আগে কেন এই সিদ্ধান্ত?শুধুই কি এলাকার শান্তির স্বার্থে, নাকি এর নেপথ্যে রয়েছে রাজনৈতিক চাপ বা কোনও গোপন সমঝোতা নাকি ষড়যন্ত্র?
ভোটের মুখে এমন সিদ্ধান্ত মোটেও স্বাভাবিক ঘটনা নয়। তাই এই ঘোষণার পর থেকেই ফলতার রাজনীতিতে জল্পনা এখন প্রচণ্ড গরম । অনেকেই বলছেন, “যদি লড়াইয়ের ময়দানেই না থাকবেন, তাহলে এতদিন ধরে প্রস্তুতি কেন?” যদিও জাহাঙ্গীর দাবি, মানুষের শান্তি ও উন্নয়নের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুরনো চিত্র কেমন ছিল ?
পুরনো ইতিহাস বলছে ফলতা বরাবরই তৃণমূলের দখলে ছিল ইতিমধ্যে রাজ্যের পালাবদলে নিশ্চিত। তবে ফলতায় পুনঃনির্বাচনের কথা থাকলেও জাহাঙ্গীর কি বুঝে গিয়েছিলো হার নিশ্চিত শেষমেষ ফলতা বিজেপির দখলে আসতে চলেছে ? প্রশ্ন তো থাকচ্ছে, থাকবে প্রশ্ন .. উত্তর খুঁজতে হবে সময়ের অপেক্ষা ..
তবে এই ফলতার ইতিহাস কি বলছে জানেন
২০২৪ এর লোকসভা ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ফলতা থেকে লিড দিয়েছিল জাহাঙ্গীর খান । ডায়মন্ড হারবার লোকসভা অভিষেক ৭,১০,৯৩০ ভোট জয়ী হয় ।
২০২১ এ বিধানসভা চিত্রটাও ছিল তৃণমূলের দখলেই ফলতা বিধানসভা থেকে তৃণমূলের প্রার্থী শঙ্কর কুমার নস্কর ৪০,৭৭৪ ভোট জয়ী হন ।


