30 C
Kolkata
Thursday, August 20, 2026
spot_img

বন্যা পরিস্থিতির মাঝেই বড় সিদ্ধান্ত, ঘাটাল মাস্টারপ্ল্যানে জমি অধিগ্রহণে ২৪.৫ কোটি

Aaj lndia Desk,আরামবাগ: বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আকাশপথে পশ্চিম মেদিনীপুর ও সংলগ্ন এলাকার প্লাবিত অঞ্চল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর এই সফরে ঘাটাল, আরামবাগ এবং সবংয়ের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। প্লাবিত এলাকাগুলির সামগ্রিক পরিস্থিতি এবং মানুষের দুর্ভোগ সম্পর্কে প্রশাসনের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে।

আকাশপথে ঘাটাল, আরামবাগ ও সবং পরিদর্শন 

বন্যার জেরে একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পরিস্থিতি সরেজমিনে বোঝার জন্য আকাশপথে ঘাটাল, আরামবাগ ও সবং এলাকার উপর দিয়ে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। কোথায় কতটা জল জমেছে, কোন কোন এলাকা বেশি ক্ষতিগ্রস্ত এবং পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের কী কী পদক্ষেপ প্রয়োজন, তা খতিয়ে দেখা হয়।

ঘাটাল মাস্টারপ্ল্যানে জমি অধিগ্রহণে ২৪.৫ কোটি

ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মন্ত্রিসভার বৈঠকে মাস্টারপ্ল্যান বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এর জন্য প্রায় ২৪ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘাটাল সফরের আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে ঘাটাল ও আশপাশের এলাকায় বন্যা নিয়ন্ত্রণের জন্য মাস্টারপ্ল্যানের দাবি রয়েছে।

আরামবাগে প্রশাসনিক বৈঠকের প্রস্তুতি

এদিকে মুখ্যমন্ত্রীর আরামবাগ সফরকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নির্ধারিত প্রশাসনিক বৈঠকে যোগ দিতে আরামবাগ মহকুমা শাসকের দফতরে পৌঁছন আরামবাগের সাংসদ মিতালি বাগ।

ভোটের পর কালীঘাট তৃণমূল ছেড়ে এনসিপিআই শিবিরে যোগ দেওয়ার পর তাঁকে আরামবাগে সরকারি কোনও বৈঠকে বিশেষ দেখা যায়নি। ফলে দীর্ঘ সময় পর এদিন প্রশাসনিক বৈঠকে তাঁর উপস্থিতি রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলাদা নজর কেড়েছে।

বন্যা পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রীর এই পরিদর্শন এবং প্রশাসনিক বৈঠক থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির জন্য কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই নজর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন