31 C
Kolkata
Tuesday, May 19, 2026
spot_img

মুসলিম ওবিসি সংরক্ষণে বড় ধাক্কা! ১৭% থেকে কমে মাত্র ৭%

Aaj lndia Desk,কলকাতা: মুসলিম ওবিসি(OBC) সংরক্ষণ নিয়ে বড় সিদ্ধান্ত সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। আজ থেকে ঠিক ১১ মাস আগে হাইকোর্টের নির্দেশেই তৎকালীন রাজ্য সরকার তৃণমূলের জামানায় ওবিসিদেরকে নিয়ে বিসিএস ভাবনা-চিন্তা করেছিল। পুরনো নির্দেশিকায় ৭% থেকে ১৭ শতাংশ করা হয়েছিল, তবে এবার নতুন নির্দেশিকা অনুযায়ী, মুসলিম ওবিসি সংরক্ষণের হার ১৭ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করা হয়েছে । এই সিদ্ধান্ত ঘিরে বিভিন্ন মহলে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক ।

অনেকেই বলছে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার খর্ব করার চেষ্টা করা হচ্ছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে যে সমস্ত পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায় ওবিসি (OBC) সংরক্ষণের সুবিধা পেত, নতুন সিদ্ধান্তে তারা বড় ধাক্কার মুখে পড়তে পারে। অন্যদিকে সরকারের তরফে জানানো হয়েছে, নতুন করে সংরক্ষণের তালিকা ও মানদণ্ড খতিয়ে দেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অনেকের মতে , এই সিদ্ধান্ত আগামী দিনে রাজ্যের রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন সংগঠন প্রতিবাদের প্রস্তুতি শুরু করেছে বলেও খবর। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কেউ এই সিদ্ধান্তকে সমতা আনার উদ্যোগ বলছেন, আবার কেউ একে সংখ্যালঘুদের প্রতি বঞ্চনা বলে কটাক্ষ করছেন।

তবে এখনও পর্যন্ত সরকারিভাবে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় সাধারণ মানুষের মধ্যেও ধোঁয়াশা তৈরি হয়েছে। ঠিক কোন কোন শ্রেণির উপর এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং কবে থেকে তা চালু হবে, তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। এখন দেখার, এই সিদ্ধান্তকে কেন্দ্র করে আগামী দিনে কোন দিকে মোড় নেয় রাজ্যে রাজনীতি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন