33.9 C
Kolkata
Sunday, October 11, 2026
spot_img

পুজোর বিজ্ঞাপনে বাংলা-হিন্দির খিচুড়ি! শতরূপ-কুণালের খোঁচায় অস্বস্তিতে পুরসভা!

Aaj India Desk, কলকাতা : পুজোর শহরকে পরিচ্ছন্ন রাখার বার্তা দিতে গিয়ে ভাষার পরিচ্ছন্নতাই ভুলে গেল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)! কলকাতা পুরসভার প্রকাশিত দুর্গাপুজোর বিজ্ঞাপনে বাংলা ও হিন্দি মিশিয়ে লেখা একটি বাক্য ঘিরেই এবার তৈরি হয়েছে তীব্র বিতর্ক। সেই হিন্দি বাংলা ভাষার মিশেল দেখে সমাজমাধ্যমে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এবং বাম নেতা শতরূপ ঘোষ। বিতর্কের জেরে পুরসভার সমাজমাধ্যমের পাতা থেকে ইতিমধ্যেই বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্গাপুজোর দিনগুলিতে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বার্তা দিয়েই বিজ্ঞাপনটি প্রকাশ করেছিল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। মহালয়া থেকে দশমী, অর্থাৎ ১০ থেকে ২১ অক্টোবর পর্যন্ত শহরের পরিচ্ছন্নতা বজায় রাখার আবেদন জানানো হয়েছিল সেখানে। কিন্তু সেই বার্তার ভাষাই এখন বিতর্কের কেন্দ্রে। বিজ্ঞাপনে ব্যবহৃত ‘মায়ের করব স্বচ্ছতা সে স্বাগত’ বাক্যটিতে বাংলা ও হিন্দি শব্দের মিশ্রণ নিয়ে আপত্তি উঠেছে। পরিচ্ছন্নতার প্রচারে ভাষার গুরুচন্ডালি দোষ দেখে প্রশ্নই তুলছেন অনেকেই।

বিজ্ঞাপনটি (Kolkata Municipal Corporation) সামনে আসতেই সমাজমাধ্যমে সরব হন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। নিজের এক্স হ্যান্ডলে বিজ্ঞাপনটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর কটাক্ষ, ‘এটা কী? এটা কি বাংলা? মশকরা করছেন?’ কুণালের অভিযোগ, এই ধরনের ভাষার ব্যবহার বাংলার ভাষা ও সংস্কৃতিকে বিকৃত করার উদাহরণ। বিজ্ঞাপনটি অবিলম্বে সরিয়ে নেওয়ারও দাবি জানান তিনি। তাঁর বক্তব্যে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলা ভাষার মর্যাদার প্রশ্নও উঠে এসেছে। অন্যদিকে বাম নেতা শতরূপ ঘোষও বিজ্ঞাপনটি নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, “রবি ঠাকুরের ভাষায় এখন নাগপুর আগত।”

বিজ্ঞাপনটি নিয়ে এমন বিতর্ক তৈরি হওয়ার পর কলকাতা পুরসভার সমাজমাধ্যমের পাতা থেকে সেটি সরিয়ে নেওয়া হয়। তবে পুরসভার পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা বা সংশোধিত বিজ্ঞাপন প্রকাশ করা হয়নি। এর আগে পুজোর প্রস্তুতি বৈঠকের বিজ্ঞাপনে দেবী দুর্গার ছবি ঘিরেও বিতর্ক হয়েছিল। বারবার এমন গোলমালের ছবি সামনে আসায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ বাঙালি জাতি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন