35 C
Kolkata
Monday, May 25, 2026
spot_img

দিনের শুরুতেই খারাপ খবর! এক মাসে চতুর্থবার বাড়ল পেট্রোলের দাম!

Aaj India desk, কলকাতা: গত ১০ দিনে আবার! ভোট প্রক্রিয়া শেষ হতেই দেশে লাগামহীনভাবে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। গত ১৫ মে থেকে মাত্র ১০ দিনে মোট ৪ বার দাম বাড়ানো হলো। ভোটের পর প্রথমবার পেট্রোল ও ডিজেলের (petrol – diesal) দাম বেড়েছিল গত ১৫ মে। চলতি মাসের শুরুতেও কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ১০৫.৪১ টাকার কাছাকাছি ছিল. গত ১০ দিনে পর পর চারবার মূল্যবৃদ্ধির জেরে দাম রেকর্ড স্তরে পৌঁছেছে এই দুই জ্বালানি।

কত হলো পেট্রোল ডিজেলের দাম? 

সারা দেশের মধ্যে কলকাতায় জ্বালানির দাম সবচেয়ে বেশি। কলকাতায় আজ সকালে লিটার প্রতি পেট্রোলের(petrol – diesal) দাম বেড়েছে ২.৮৭ টাকা। ফলে কলকাতায় আজ পেট্রোলের দাম হয়েছে ১১৩.৫১ টাকা। অন্যদিকে, ডিজেলের দাম প্রতি লিটারে বেড়েছে ২.৮০ টাকা। ফলে কলকাতায় আজ ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৯.৮২ টাকা। মে মাসের শুরুতে পেট্রোল প্রতি লিটার ১০৫.৪১ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৯২.০২ টাকা ছিল। ভোটের পর গত ১৫ মে প্রথমবার একলাফে ৩ টাকা দাম বাড়ে। দ্বিতীয় ও তৃতীয় দফায় ১৯ ও ২৩ মে যথাক্রমে ৯৬ পয়সা ও ৮৭ পয়সা দাম বাড়ে। আজ ২৫ মে, চতুর্থ দফায় ২.৮৭ টাকা বৃদ্ধি পেয়েছে।

সাধারণের উপর চাপ

পেট্রোল ডিজেলের (petrol – diesal) দাম বাড়লে কলকাতায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রর পরিবহন খরচ বাড়বে। ফলে বাজারে খুচরো মূল্যস্ফীতি বা সাধারণ জিনিসের দাম আরও বাড়তে পারে। বাস, অটো বা অ্যাপ-ক্যাব ভাড়াও বাড়বে বলেই মনে করা হচ্ছে, ফলে পকেটে টান পরবে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ। তার জেরেই এই দাম বৃদ্ধি বলে জানানো হচ্ছে। প্রশ্ন উঠছে বিজেপি সরকারের নীতি নিয়ে। ভোটের আগে তারা প্রচার করেছিল দেশে জ্বালানি নিয়ে কোনো সমস্যা নেই বলে। কিন্তু বর্তমানে জ্বালানির এই দাম বৃদ্ধি কোথায় গিয়ে ঠেকবে, তা কেউ বলতে পারছে না।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন