41.2 C
Kolkata
Monday, June 8, 2026
spot_img

আদালতের দরজা থেকেও স্বস্তি পেলেন না অরূপ! এবার কি করবেন তিনি ?

Aaj lndia Desk,কলকাতা: মেসি বিতর্কের জেরে এবার চরম চাপে পড়লেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । মেসি-সংক্রান্ত মামলায় হাজিরা দেওয়ার জন্য তিনি বিধাননগর দক্ষিণ থানার কাছে দুসপ্তাহ সময় চেয়েছিলেন। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পুলিশের কাছে আবেদন জানান যে, এই মুহূর্তে থানায় উপস্থিত হওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অরূপ বিশ্বাস তাঁর অসুস্থতার দাবির যথার্থ প্রমাণ দেখিয়ে কোনও মেডিক্যাল রিপোর্ট বা চিকিৎসা-সংক্রান্ত নথি জমা দেননি। তাই তাঁর বাড়িতে সাঁটিয়ে দেওয়া দুটি নোটিসে স্পষ্ট জানানো হয়েছে যে, সোমবার সকাল ১১টার মধ্যে তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতেই হবে। নির্ধারিত সময়ের মধ্যে হাজিরা না দিলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে পুলিশ।

অন্যদিকে, এই মামলায় গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অরূপ বিশ্বাস। তাঁর আইনজীবী মামলাটির জরুরি শুনানির আবেদন জানিয়ে মঙ্গলবারের মধ্যে শুনানির আর্জি করেছিলেন। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবেদন গ্রহণ করেননি। আদালত জানিয়ে দেয়, মামলাটি স্বাভাবিক নিয়ম মেনেই শুনানি হবে এবং এ ধরনের মামলাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া সম্ভব নয়।

আদালত আরও জানায়, যদি সত্যিই গ্রেফতারের আশঙ্কা থাকে, তাহলে আইনের নির্ধারিত পথে আগাম জামিনের আবেদন করতে পারেন অরূপ বিশ্বাস। ফলে আপাতত আদালতের তরফেও কোনও সুরক্ষা পাননি তিনি।

গত ১৭ মে মেসির ‘গোট ট্যুর’-এর আয়োজক শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। টিকিট কালোবাজারি, প্রতারণা, চাঁদাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের তদন্তেই তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে পুলিশ। আদালতের সুরক্ষা না মেলা এবং পুলিশের সময় না দেওয়ার ঘটনায় এখন রাজনৈতিক ও আইনি দুই দিক থেকেই চাপে অরূপ বিশ্বাস।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন