30.5 C
Kolkata
Sunday, August 9, 2026
spot_img

চলন্ত ট্রেনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ! নারী নিরাপত্তা নিয়ে ফের রাজ্যকে নিশানা তৃণমূলের!

Aaj India Desk, কলকাতা : আলিপুরদুয়ারে চলন্ত মহানন্দা এক্সপ্রেসে এক আদিবাসী গৃহবধূকে ধর্ষণের (Alipurduar Rape Case) অভিযোগ ঘিরে রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ঘটনার পর এবার ফের রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের অভিযোগ, বাংলায় নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে একের পর এক প্রশ্ন উঠলেও সরকার যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করছে না।

চলন্ত ট্রেনেই ধর্ষণের অভিযোগ

আলিপুরদুয়ারে চলন্ত মহানন্দা এক্সপ্রেসে এক আদিবাসী গৃহবধূকে ধর্ষণের (Alipurduar Rape Case) অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে কামরায় যাত্রার সময় ঘটনাটি ঘটে। অভিযোগের ভিত্তিতে আলিপুরদুয়ার জংশন জিআরপির তরফে এক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নারী নিরাপত্তা নিয়ে তৃণমূলের আক্রমণ

এই ঘটনার পর শনিবার সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বাংলায় নারী ও নাবালকদের বিরুদ্ধে একের পর এক যৌন হিংসার ঘটনা সামনে আসছে। তৃণমূলের বক্তব্য অনুযায়ী, একের পর এক ঘটনা ঘটলেও সরকারের দায়বদ্ধতা এবং কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। দলের পোস্টে নারী নিরাপত্তা বিষয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

‘ভয় আউট, ভরসা ইন’ স্লোগান নিয়েও কটাক্ষ

বিধানসভা নির্বাচনের সময় থেকে বিজেপির প্রচারিত ‘ভয় আউট, ভরসা ইন’ স্লোগানকে সামনে রেখে তীব্র কটাক্ষ করে তৃনমূল কংগ্রেস। তাদের দাবি, বাস্তবে মহিলাদের মধ্যে যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে তাতে বর্তমান রাজ্য সরকারের এই স্লোগানের কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠছে। তাদের মতে, এখন রাজ্যে এই স্লোগানের উল্টো অবস্থা তৈরি হয়েছে, অর্থাৎ রাজ্য জুড়ে ‘ভয় ইন, ভরসা আউট’ এর পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে তৃনমূল কংগ্রেস।

উল্লেখ্য, আলিপুরদুয়ারের এই ঘটনা (Alipurduar Rape Case) সামনে আসার পর রাজ্যে নারী নিরাপত্তা, যৌন হিংসা এবং আইনশৃঙ্খলা নিয়ে রাজনৈতিক বিতর্ক ফের তীব্র হয়েছে। তৃণমূলের পাশাপাশি অন্যান্য বিরোধী দলগুলিও নারী নির্যাতনের ঘটনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। এখন তদন্তে অভিযুক্তের বিরুদ্ধে কী আইনি পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই থাকবে নজর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন