28 C
Kolkata
Thursday, May 21, 2026
spot_img

৫ জনই ভিনরাজ্যের! চন্দ্রনাথ খুনে বারাণসী থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত

Aaj India Desk, কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের মামলায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। এবার এই ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই (CBI)। ধৃতের নাম বিনয় রাই। তাকে উত্তরপ্রদেশের বারাণসী থেকে পাকড়াও করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় আনা হচ্ছে এবং বুধবার বারাসত আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

সিবিআই সূত্রের খবর, প্রায় ৪০ বছরের বিনয় রাই মূলত উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা। পরে তিনি বারাণসীতে গিয়ে বসবাস শুরু করেন। সেখানে তিনি জমি-বাড়ি কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তদন্তকারীদের দাবি, চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় তাঁর জড়িত থাকার প্রমাণ মিলেছে। সেই সূত্র ধরেই দীর্ঘদিন ধরে তাঁর খোঁজ চলছিল। শেষ পর্যন্ত বারাণসীর রিজার্ভ পুলিশ লাইন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, বিনয়ের বিরুদ্ধে আগেও খুন, খুনের চেষ্টা-সহ একাধিক অপরাধমূলক মামলার অভিযোগ রয়েছে। তাই তাঁকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য কলকাতায় আনা হচ্ছে।

উল্লেখ্য, গত ৬ মে, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের দু’দিন পরই মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয় চন্দ্রনাথ রথকে। বাইকে করে এসে দুষ্কৃতীরা তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। প্রথমে এই ঘটনার তদন্ত শুরু করে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল বা SIT। সেই সময় মায়াঙ্ক মিশ্র, রাজ সিং ও ভিকি মৌর্য নামে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে সিবিআই তদন্তভার নেওয়ার পর উত্তরপ্রদেশের বালিয়া থেকে রাজকুমার সিং নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

এবার বিনয় রাই গ্রেফতার হওয়ায় মোট ধৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ। তদন্তকারীদের নজরে এখন সবচেয়ে বড় প্রশ্ন- এই খুনের পরিকল্পনা কারা করেছিল? এর পিছনে বাংলার কোনও যোগ রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে খুনের নেপথ্যের মূলচক্রীদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে সিবিআই।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন