30 C
Kolkata
Thursday, May 7, 2026
spot_img

মধ্যমগ্রামের পর পানিহাটি! বোমার আঘাতে আহত ৫

Aaj India desk, উত্তর ২৪ পরগণা: নিবার্চনের পর থেকেই বিজেপি কর্মীদের উপর অভিযোগ ছিল বিভিন্ন জায়গায় তাণ্ডব চালানোর। কিন্তু গতকাল রাত থেকে তারাই আক্রান্ত হচ্ছেন বিভিন্ন জায়গায়। গতকাল রাতে মধ্যমগ্রামে খুব হন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। ওই ঘটনার পরেই মধ্যমগ্রাম থেকে মাত্র ৭ কিলোমিটার দূরত্বে পানিহাটিতে আবার আক্রান্ত হন বিজেপি কর্মীরা। তাদের লক্ষ্য করে ছোঁড়া হয় বোমা ( panihati bombing)। ঘটনাচক্রে জায়গাটি পানিহাটির সদ্য নির্বাচিত বিধায়ক রত্না দেবনাথের বাড়ির অদূরে।

সূত্র অনুসারে জানা যাচ্ছে, চন্দ্রনাথ খুন হওয়ার কয়েক ঘণ্টা পরে পানিহাটির দু’নম্বর ওয়ার্ডের দত্ত রোডে সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ঘটনাটি ঘটে। জায়গাটি পানিহাটির সদ্য নির্বাচিত বিধায়ক ও আর জি করের নির্যাতিতার মা রত্না দেবনাথের বাড়ির কাছে। কয়েকজন বিজেপি কর্মী সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন। ঠিক সেই সময় চারজন দুষ্কৃতী বাইকে করে ঘটনাস্থলে আসে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। তারাই বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমা (panihati bombing)ছোড়ে বলে অভিযোগ। পরপর তিনটি বোমা ছুঁড়ে সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় প্রায় পাঁচ জন বিজেপি কর্মী গুরুতর আহত হন। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ,সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

অপরাধী কারা? 

পুলিশের এক আধিকারিক বলেন, “আমরা তদন্ত শুরু করেছি এবং অপরাধীদের শনাক্ত করতে আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি। তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। জনগনের কাছে অনুরোধ আপনারা গুজব ছড়াবেন না। শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।” তবে বিজেপি এবং স্থানীয় বাসিন্দাদের দাবি তৃণমূল থেকেই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এই বোমাবাজি (panihati bombing) করানো হয়েছে। অন্যদিকে তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। তাদের মতে বিজেপি রাজ্যে অশান্তি সৃষ্টি করতে এই কাজ করেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন