30 C
Kolkata
Thursday, May 7, 2026
spot_img

শুভেন্দু, শমীক, দিলীপদের সঙ্গে একান্তে বসবেন শাহ! কোন নতুন বার্তা আসতে চলেছে ?

Aaj lndia Desk ,কলকাতা: আগামীকাল কলকাতায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। ৯ তারিখ শপথ গ্রহণ পর্ব, আর তার আগেই সাজো সাজো রব বিজেপির অন্দরমহলে । দলীয় সূত্রের খবর, শহরে পৌঁছেই বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে বসবেন তিনি।

শুধু বৈঠকই নয়, পাশাপাশি দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও পর্যালোচনা হতে পারে। তবে আলাদা করে বৈঠকে ডাকা হয়েছে শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya),সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবংশুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-কে।

রাজনৈতিক মহলের একাংশের মতে ,এই ঘরোয়া বৈঠকগুলিই এখন বড় কোন সিদ্ধান্ত গ্রহণে পূর্ব পরিকল্পনা হতে পারে। বাংলায় বিজেপির ভবিষ্যৎ রণকৌশল, সাংগঠনিক রদবদল থেকে শুরু করে আগামী দিনের রাজনৈতিক বার্তা সবকিছু নিয়েই হতে পারে গুরুত্বপূর্ণ আলোচনা।

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে যখন জোর জল্পনা রাজনৈতিক মহলে, ঠিক তখনই সামনে আসতে শুরু করেছে সম্ভাব্য মন্ত্রিদের নামের তালিকা। এরইমধ্যে Aaj lndia র হাতে এসেছে সম্ভাব্য মন্ত্রীদের তালিকা।শোনা যাচ্ছে,গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়, শঙ্কর ঘোষ, দিলীপ ঘোষ এর মতই হেভিওয়েট নেতারা তবে বিধানসভার স্পিকার পদের জন্য উঠে আসছে তাপস রায়ের নাম।যদিও পুরো বিষয়টি এখনও স্পষ্ট না, তবুও এই সম্ভাব্য তালিকা ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে রাজনৈতিক চর্চা। ২৫ শে বৈশাখ ব্রিগেডে শপথ নেবে নতুন বিজেপি সরকার ঐদিন উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ ২০ টি রাজ্যের মুখ্যমন্ত্রী ।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে প্রথমবার সরকার গঠনের দোরগোড়ায় বিজেপি। রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায়ের আগে এখন নজর দলের অন্দরেই কে হবেন পরিষদীয় দলের নেতা?সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর আগে নির্বাচিত করা হবে সেই মুখ, যিনি নেতৃত্ব দেবেন বিজেপির নবগঠিত পরিষদীয় দলকে। তারপরই শপথ গ্রহণের পথে এগোবে নতুন সরকার। বাংলার রাজনৈতিক মানচিত্রে এই মুহূর্তকে ঘিরে তাই বাড়ছে উত্তেজনা, জল্পনা আর চর্চা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন