33 C
Kolkata
Monday, May 18, 2026
spot_img

নোটিসের পর রাতেই অ্যাকশন! এবার হাওড়া স্টেশন চত্বরে চলল বুলডোজার

Aaj India Desk, হাওড়া: শনিবার রাতেই হাওড়া (Howrah) স্টেশন চত্বরে বড় উচ্ছেদ অভিযান চালাল রেল পুলিশ (RPF)। আগেই নোটিস দেওয়া হয়েছিল, আর সেই মতো রাতের অন্ধকারেই বুলডোজার (Bulldozer) নিয়ে অভিযান শুরু হয়। স্টেশনের বাইরে রাস্তা ও ফুটপাথ দখল করে যাঁরা দোকান বা ডালা সাজিয়ে বসতেন, তাঁদের সরিয়ে দেওয়া হয়। অনেক অস্থায়ী দোকানও ভেঙে ফেলা হয়েছে। পুরো স্টেশন চত্বর পরিষ্কার করতে একাধিক বুলডোজার নামানো হয়।

রেল পুলিশের দাবি, সাধারণ যাত্রীদের সুবিধার কথা ভেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ফুটপাত ও রাস্তা দখল হয়ে থাকায় যাত্রীদের যাতায়াতে সমস্যা হচ্ছিল। এবার সেই সমস্যা অনেকটাই কমবে বলে মনে করছে প্রশাসন।

উচ্ছেদ অভিযান চলাকালীন হাওড়া স্টেশনের বাইরে ব্যাপক ভিড় জমে যায়। পরিস্থিতি সামাল দিতে প্রচুর পুলিশ ও আরপিএফ মোতায়েন করা হয়। মাইক হাতে পুলিশকে বলতে শোনা যায়, “এখানে দয়া করে ভিড় করবেন না। যাত্রীরা স্টেশনে যান, এবং যাঁদের বাস ধরার তারা বাস ধরুন। এখানে কোন নাটক হচ্ছে না, আপনারা আপনাদের কাজ করুন এবং প্রশাসনকেও নিজের কাজ করতে দিন।”

সূত্রের খবর অনুযায়ী, ১৫০-রও বেশি অবৈধ দোকান সরিয়ে দেওয়া হয়েছে। অনেক ফুটপাত ব্যবসায়ী জানিয়েছেন, একদিন আগেই রেলের পক্ষ থেকে জায়গা খালি করার নোটিস দেওয়া হয়েছিল। তাই কেউ কেউ আগেই নিজেদের জিনিসপত্র সরিয়ে নিতে পেরেছেন। রেল কর্তৃপক্ষের বক্তব্য, স্টেশন চত্বরকে আরও পরিষ্কার ও যাত্রীদের সুবিধা করতেই এই অভিযান। বহু যাত্রীও এই পদক্ষেপে খুশি হয়েছেন বলে তারা জানিয়েছেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন