36.1 C
Kolkata
Saturday, June 27, 2026
spot_img

শিল্পে নতুন দিশা? সেপ্টেম্বরে ইনসেনটিভ ঘোষণা করতে পারে সরকার

Aaj lndia Desk,কলকাতা: রাজ্যে শিল্পায়নে গতি আনতে আগামী সেপ্টেম্বর মাসেই প্রথম শিল্প সম্মেলনের আয়োজন করতে পারে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সরকার। নবান্ন সূত্রের দাবি, আগের মতো শুধুমাত্র বিপুল অঙ্কের এমওইউ (MoU) সই নয়, এবার সম্মেলনের মূল লক্ষ্য হবে এমন ২-৩টি বড় বিনিয়োগ প্রকল্প ঘোষণা করা, যেগুলির কাজ আগামী এক বছরের মধ্যেই বাংলায় শুরু হবে।

৫ হাজার কোটি টাকার ইনসেনটিভ, লক্ষ্য ২০ হাজার কোটির প্রকল্প

চলতি বাজেটে শিল্পে আর্থিক উৎসাহ দিতে ৫ হাজার কোটি টাকার বিশেষ ইনসেনটিভ প্রকল্প ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, সেপ্টেম্বরের শিল্প সম্মেলন থেকেই শ্রমনির্ভর মাঝারি শিল্পগুলিকে এই সুবিধা দেওয়া শুরু হতে পারে। ভবিষ্যতে এই ভর্তুকির পরিমাণ ধাপে ধাপে বাড়িয়ে ২০ হাজার কোটি টাকার প্রকল্প পুনরুজ্জীবিত করার পরিকল্পনাও রয়েছে বলে দাবি।

বড় লগ্নির আগে কড়া স্ক্রিনিং

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই একাধিক শিল্প সংস্থার বিনিয়োগ প্রস্তাব শিল্প দফতরে জমা পড়েছে। শিল্পমন্ত্রী তাপস রায়, শিল্প সচিব বন্দনা যাদব এবং শীর্ষ আধিকারিকরা সেই প্রস্তাবগুলি খতিয়ে দেখছেন। দ্রুত বাস্তবায়ন সম্ভব এমন কয়েকটি প্রকল্পই শিল্প সম্মেলনে ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।

শিল্পে আস্থা ফেরাতে সরকারের ৬ বড় পদক্ষেপ

  • ১০০ কোটির বেশি বিনিয়োগে সিঙ্গল-উইন্ডো ক্লিয়ারেন্স।
  • শিল্প করিডোরভিত্তিক ইনভেস্টমেন্ট প্রমোশন ফ্রেমওয়ার্ক।
  • আর্বান ল্যান্ড সিলিং আইনের সংস্কারের উদ্যোগ।
  • নতুন ল্যান্ড ব্যাঙ্ক ও বন্ধ কারখানার জমির ব্যবহার।
  • ২৪×৭ ব্যবসা পরিচালনার অনুমতি।
  • সিন্ডিকেট ও তোলাবাজি রুখতে কঠোর আইন।

এছাড়াও স্টার্ট-আপ পলিসি, ট্যালেন্ট অ্যাট্রাকশন ফান্ড, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (GCC) নীতি এবং কলকাতা স্টক এক্সচেঞ্জকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

আগের সরকার অর্থাৎ মমতা সরকারের আমলে শিল্প সম্মেলনে ঘোষিত বিনিয়োগের বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন ধরেই ছিল বিতর্ক। নতুন সরকারের দাবি, এবার কেবল পরিসংখ্যান নয়, বাস্তবে কাজ শুরু করবে এমন প্রকল্পের মাধ্যমেই ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন