29.5 C
Kolkata
Monday, June 22, 2026
spot_img

বাজেটেই বড় উপহার! সরকারি কর্মীদের জন্য ২০% ডিএ বৃদ্ধির ঘোষণা

Aaj India Desk, কলকাতা: রাজ্য সরকারি কর্মী (State Government Employee)-দের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার। বাজেট (Budget) পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) ২০ শতাংশ ডিএ (DA) বাড়ানোর ঘোষণা করেছেন। এর ফলে এতদিন যে কর্মীরা ১৮ শতাংশ হারে ডিএ পেতেন, এবার থেকে তাঁরা মোট ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন। নতুন এই হার আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, বর্তমানে যে ১৮ শতাংশ ডিএ দেওয়া হচ্ছে, তার সঙ্গে আরও ২০ শতাংশ যোগ করা হবে। একই সুবিধা রাজ্যের পেনশনভোগীরাও পাবেন। অর্থাৎ তাঁদের ডিএ-ও ১ অক্টোবর থেকে নতুন হারে কার্যকর হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই কেন্দ্রের সমান হারে ডিএ-র দাবিতে আন্দোলন করে আসছিলেন রাজ্য সরকারি কর্মীরা। আগের সরকারের আমলে এই ইস্যুতে একাধিকবার বিক্ষোভ ও প্রতিবাদ হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৮ শতাংশ হারে ডিএ পান। তাই রাজ্যের এই নতুন ঘোষণার ফলে কেন্দ্র ও রাজ্যের ডিএ-র ব্যবধান আগের তুলনায় অনেকটাই কমে এল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন