30 C
Kolkata
Saturday, May 23, 2026
spot_img

চিংড়িঘাটা মেট্রোর দ্বিতীয় দফার কাজ শুরু, কোন পথে চলবে গাড়ি?

Aaj India Desk, কলকাতা: রাজ্যে সরকার বদলের পর গতি পেয়েছিল বহুদিন ধরে আটকে থাকা চিংড়িঘাটা মেট্রো (Chingrighata Metro Work) প্রকল্পের কাজ। গত সপ্তাহের শুক্রবার থেকে শুরু হয়েছে নির্মাণকাজ। এবার এই সপ্তাহের শুক্রবার অর্থাৎ আজ রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত চলবে দ্বিতীয় দফার কাজ। মেট্রো সূত্রে খবর, এবার ৩১৮ ও ৩১৯ নম্বর পিলারের মধ্যে গার্ডার বসানোর কাজ করা হবে। এর আগে ১৫ মে থেকে ১৮ মে পর্যন্ত প্রথম পর্যায়ের কাজ হয়েছিল। তখন ৩১৭ ও ৩১৮ নম্বর পিলারের মধ্যে গার্ডার বসানো হয়। নতুন পর্যায়ের কাজের জন্য আবারও আজ রাত থেকে চিংড়িঘাটা এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে।

কীভাবে বদলাবে যান চলাচল?

ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের দক্ষিণমুখী রাস্তায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা হবে। তবে দক্ষিণ দিকে যাওয়া গাড়িগুলি স্বাভাবিক রুটেই চলবে। সল্টলেক বা নিউ টাউন থেকে বাইপাসমুখী গাড়ির রাস্তায় বড় কোনও পরিবর্তন থাকছে না।

তবে দ্বিতীয় পর্যায়ের কাজের সময় বাইপাসের পূর্ব দিক বন্ধ থাকবে। সেই কারণে সল্টলেক, উল্টোডাঙা বা বিমানবন্দরের দিকে যাওয়া গাড়িগুলিকে এনএক্স হোটেলের সামনে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে গাড়িগুলি নতুন উত্তরমুখী রাস্তা ধরে চিংড়িঘাটার দিকে যাবে।

চিংড়িঘাটা উড়ালপুল ব্যবহার করে সল্টলেকে যাওয়া গাড়িগুলিকেও বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে। দক্ষিণমুখী সব গাড়িকে চিংড়িঘাটা মোড় থেকে ঘুরিয়ে বাইপাসের পশ্চিম দিক দিয়ে পাঠানো হবে।

এছাড়া নিউ টাউন ও সল্টলেক দিক থেকে আসা গাড়িগুলি চিংড়িঘাটা মোড়ে এসে শুধু বাঁ দিকে ঘুরে দক্ষিণে যেতে পারবে। উত্তর দিকে যাওয়ার জন্য ডান দিকে ঘোরা বন্ধ থাকবে। উত্তরমুখী গাড়িগুলিকে মেট্রোপলিটান মোড় থেকে ইউ-টার্ন নিতে হবে।

মেট্রো পরিষেবা চালু হলে কী সুবিধা হবে?

  • এই মেট্রো চালু হলে কবি সুভাষ থেকে চিংড়িঘাটা হয়ে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত দ্রুত পৌঁছনো যাবে।
  • পাশাপাশি চিংড়িঘাটা, সল্টলেক ও নিউ টাউন পেরিয়ে মেট্রো পরিষেবা সরাসরি কলকাতা বিমানবন্দর পর্যন্ত পৌঁছবে।
  • সবচেয়ে বড় সুবিধা হবে চিংড়িঘাটা মোড়ের দীর্ঘদিনের যানজট অনেকটাই কমে যাবে। ফলে যাত্রীরা কম সময়ে গন্তব্যে পৌঁছতে পারবেন।
  • এছাড়া কবি সুভাষ স্টেশনে ব্লু লাইনের সঙ্গে এবং সেক্টর ফাইভের কাছে গ্রিন লাইনের সঙ্গে সংযোগ তৈরি হবে।
  • বর্তমানে মেট্রো বেলেঘাটা পর্যন্ত চললেও চিংড়িঘাটার কাজ শেষ হলে বেলেঘাটা ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হয়ে যাবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন