31 C
Kolkata
Thursday, May 21, 2026
spot_img

সিএএ নিয়ে স্পষ্ট মুখ্যমন্ত্রী, “হেনস্থা নয়, পরে এলে গ্রেফতার”

Aaj lndia Desk,কলকাতা: নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ (CAA) নিয়ে ফের বড় রাজনৈতিক বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রশাসনিক ও সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, “সিএএ-র নিয়ম অনুযায়ী, ২০২৪ সালের ৩১শে ডিসেম্বরের মধ্যে যারা ভারতে এসেছেন, তাঁদের কোথাও কোনওভাবেই হ্যারাসমেন্ট বা হেনস্থা করা হবে না। কিন্তু এই সময়ের পরে কেউ ভারতে প্রবেশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এমনকি গ্রেফতারও করা হতে পারে।”

মুখ্যমন্ত্রীর এই মন্তব্য সামনে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তুমুল বিতর্ক। অনেকের মতে, নাগরিকত্ব, সীমান্ত নিরাপত্তা এবং অনুপ্রবেশের মতো বিষয় বাংলার রাজনীতিতে বরাবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। তাই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)র এই বক্তব্য শুধুমাত্র প্রশাসনিক বার্তা নয়, বরং রাজনৈতিক দিক থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বর্তমান সময়ে সীমান্তবর্তী এলাকায় বেআইনি অনুপ্রবেশ, ভুয়ো নথি এবং নাগরিকত্ব সংক্রান্ত একাধিক অভিযোগ সামনে এসেছে। সেই পরিস্থিতিতে প্রশাসনকে আরও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে একদিকে যেমন নির্দিষ্ট সময়সীমার আগে আসা মানুষদের আশ্বস্ত করার চেষ্টা করা হয়েছে, তেমনই অন্যদিকে সীমান্ত পেরিয়ে নতুন করে অনুপ্রবেশ রুখতে কড়া বার্তাও দেওয়া হয়েছে।

২০২৪ সালের ৩১শে ডিসেম্বরকে নির্দিষ্ট সময়সীমা হিসেবে বিষয়টি আরও বেশি গুরুত্ব পেয়েছে। কারণ সিএএ কার্যকর হওয়া নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে নানা বিতর্ক এবং আইনি লড়াই চলছে। বাংলাতেও এই ইস্যুকে কেন্দ্র করে বহুবার রাজনৈতিক সংঘাতও দেখা গিয়েছে।

মুখ্যমন্ত্রীর এই মন্তব্য আগামী দিনে আরও বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে বলেই মনে করছে অনেকে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন