31 C
Kolkata
Thursday, May 21, 2026
spot_img

রাতারাতি প্রস্তুতি বঙ্গভবনে, দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Aaj lndia Desk,কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) দিল্লি সফর যা ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। আজই যাবেন তিনি , তবে দিল্লি সফরের আগে বেলুর মঠ যাবেন। সেখানে সন্ন্যাসীদের সাথে কথা বলবেন বলেও জানা গিয়েছে।

তবে তারপরই আজই রওনা দেবেন দিল্লির উদ্দেশ্যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে। তবে এই আলোচনা বিষয়বস্তু কি হতে চলেছে এখন সেটাই প্রশ্নের মুখে?

অনেকের মতে, এই সফর শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ নয়, বরং কেন্দ্র ও রাজ্যের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হতে পারে। বিশেষ করে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প, কেন্দ্রীয় বরাদ্দ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং আগামী দিনের রাজনৈতিক কৌশল নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এই বৈঠকে বাকি মন্ত্রীদের তালিকা নিয়েও আলোচনার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আদতে এই বৈঠক যে পরবর্তী দিনে রাজ্যের রাজনৈতিক কৌশলে পরিবর্তন আনবে একথা বলাই যায়।

এদিকে মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে দিল্লির চাপাকুড়ি বঙ্গভবনে শুরু হয়েছে বিশেষ প্রস্তুতি। রাতারাতি সেখানে নিরাপত্তা এবং অন্যান্য ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। সফরকালে সেখানেই থাকতে পারেন শুভেন্দু অধিকারী। ফলে তাঁর এই দিল্লি সফর যে রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে, তা বলাই যায়।

সম্প্রতি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উত্তাপ বাড়ছে। বিরোধী দলগুলির নানা ইস্যুতে চাপের মুখে রয়েছে রাজ্য সরকার। সেই আবহেই মুখ্যমন্ত্রীর দিল্লি সফর নতুন রাজনৈতিক বার্তা দিতে পারে বলে মনে করছেন অনেকে। এখন দেখার, এই বৈঠকের পর বাংলার রাজনীতিতে নতুন কোনও সমীকরণ সামনে আসে কি না।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন