33 C
Kolkata
Monday, May 18, 2026
spot_img

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রাক্তন তৃণমূল মন্ত্রীর

Aaj India Desk,দক্ষিণ ২৪ পরগনার: অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee )- এর বিরুদ্ধে থানায় অভিযোগ প্রাক্তন তৃণমূল মন্ত্রীর , দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। মগরাহাট পশ্চিম বিধানসভা এলাকার স্থানীয় থানায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং পুলিশ আধিকারিক মিতুন কুমার দে-র বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

রবিবার, ১৭ মে অভিযোগ দায়েরের বিষয়টি প্রকাশ্যে আনেন গিয়াসউদ্দিন মোল্লা। তিনি জানান, দীর্ঘদিন ধরে নানা কারণে চুপ থাকলেও এবার আর নীরব থাকতে চাননি। তাঁর দাবি, এতদিন নিজের দল এবং পুলিশের তরফে অত্যাচার ও হয়রানির , প্রাণনাসের ভয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বাধ্য হয়েই থানার দ্বারস্থ হয়েছেন তিনি।

কে এই গিয়াসউদ্দিন মোল্লা?

গিয়াসউদ্দিন মোল্লা ২০১১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত মগরাহাট পশ্চিম কেন্দ্রের তৃণমূল বিধায়ক ছিলেন। তিনি রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন। দীর্ঘদিন দলের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচিত ছিলেন।

এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীরা বিষয়টি নিয়ে তৃণমূলকে আক্রমণ করতে শুরু করেছে। যদিও অভিযোগ প্রসঙ্গে এখনও পর্যন্ত তৃণমূল নেতৃত্বের তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন