28.7 C
Kolkata
Friday, October 2, 2026
spot_img

‘এক দেশ, এক পার্টি’র দিকে এগোচ্ছে সরকার? বিক্ষোভ মঞ্চ থেকে বিজেপিকে তোপ আরশোলাদের!

Aaj India Desk, মুম্বই : প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভ করল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। বিশেষ ভোটার তালিকা সংশোধন বা SIR নিয়ে আপত্তি জানিয়ে আয়োজিত এই কর্মসূচিতে দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে সরাসরি চ্যালেঞ্জ করেন। CJP-র দাবি, নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং SIR নিয়ে তাদের দাবিগুলি মেনে নিতে হবে।

মঞ্চ থেকে CJP নেতা অভিজিৎ দীপকে বলেন, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করা আন্দোলনকারীদের গ্রেফতার করে জেলে পাঠানোর ক্ষমতা থাকলে রাজ্য সরকার তা করে দেখাক। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, বিজেপির লক্ষ্য ‘এক দেশ, এক নির্বাচন’-এর আড়ালে ‘এক দেশ, এক পার্টি’ তৈরি করা।

CJP জ্ঞানেশ কুমারের পদত্যাগের পাশাপাশি SIR প্রক্রিয়া স্থগিত করা এবং ভোটার তালিকা সংক্রান্ত একাধিক পরিবর্তনের বিরোধিতা করেছে। সংগঠনটির দাবি, নির্বাচন কমিশনের কাজকর্মে আরও স্বচ্ছতা এবং জবাবদিহি প্রয়োজন। মুম্বইয়ের এই কর্মসূচিতে শিবসেনা (UBT) এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS)-র সমর্থন জানিয়েছে। অভিনেতা নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি এবং সঙ্গীতশিল্পী বিশাল দাদলানিও কর্মসূচিতে উপস্থিত থেকে সমর্থন জানিয়েছেন।

উল্লেখ্য, পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও শুক্রবার শিবাজি পার্কে CJP-র কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। দাদর স্টেশন ও পার্ক সংলগ্ন এলাকায় আগে থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছিল। আন্দোলনকারীদের হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এর আগে মুম্বই পুলিশ শিবাজি পার্কে কর্মসূচির অনুমতি দেয়নি। মাঠ ব্যবহারের নিয়ম, BMC-র প্রয়োজনীয় অনুমতি, শব্দদূষণ এবং যানজটের আশঙ্কার কথা জানানো হয়েছিল পুলিশের তরফে। এরপরই CJP-র তরফে ‘জেল ভরো আন্দোলন’-এর ডাক দেওয়া হয়। CJP-র মুম্বই কর্মসূচির পাশাপাশি দিল্লিতেও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পৃথক প্রতিবাদ হয়েছে। ফলে SIR এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে শুক্রবার দেশের একাধিক শহরে আন্দোলন ও রাজনৈতিক বিতর্ক সামনে এসেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন