Aaj India Desk,কলকাতা: “রাম নাম সত্য” তবে জানেন কি সত্য কথার মতই রাম ও বিলীন হয়ে গিয়েছিল।রামমোহন কলেজের নাম থেকে অনেক দিন ধরেন গায়েব হয়েছিল রাম। কলেজের বোর্ডে দেখা যায় শুধু মোহন কলেজ। আর সেই ছবি সামনে আসতেই শুরু হয় জোর বিতর্ক। তবে ইচ্ছাকৃত ভাবে নাকি ভুলবশত রাম বাদ পড়েছে, তা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে বিতর্ক বাড়তেই তড়িঘড়ি ফের বোর্ডে ফিরে আসে রাম। গোটা ঘটনায় তদন্তের দাবি তুলেছেন বরাহনগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ (Sajal Ghosh)।
আমহার্স্ট স্ট্রিট থানার ঠিক সামনেই দাঁড়িয়ে বহু বছরের ঐতিহ্য বহন করছে রামমোহন কলেজের বিল্ডিং। একই ছাদের নিচে চলে তিনটি আলাদা বিভাগ সকালে শুধুমাত্র মেয়েদের জন্য রামমোহন কলেজ, দিনে সিটি কলেজ এবং সন্ধ্যায় আনন্দমোহন কলেজ। বিল্ডিংয়ের সামনে পরপর লেখা রয়েছে তিনটি কলেজের নামও।তবে হঠাৎই নজরে আসে অদ্ভুত এক বিষয়। এতদিন যেখানে স্পষ্ট দেখা যেত রামমোহন কলেজ সেখানে রাম অংশটাই উধাও বোর্ডে শুধু লেখা ছিল মোহন কলেজ। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক।
যদিও জানা গিয়েছে, সম্প্রতি বিল্ডিংটির মেরামতির কাজ চলাকালীন রামমোহন কলেজের নামফলক থেকে হঠাৎ করেই রাম অংশটি মুছে যায়। কীভাবে সেটা হল ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত, তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।


