32 C
Kolkata
Wednesday, May 13, 2026
spot_img

শিয়ালদা শাখার দমদম স্টেশন-এ দীর্ঘক্ষণ ট্রেন চলাচল ব্যাহত, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

Aaj India Desk, উত্তর ২৪ পরগনা: অফিস টাইমে ফের ভোগান্তির মুখে পড়লেন শিয়ালদহ (Sealdah) শাখার নিত্যযাত্রীরা। বুধবার সকালে দমদম স্টেশনের (Dumdum Station) কাছে একের পর এক লোকাল ট্রেন (Local Train) দাঁড়িয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েন অনেক যাত্রী। বহু ট্রেন দীর্ঘক্ষণ আটকে থাকায় অনেকে বাধ্য হয়ে ট্রেন থেকে নেমে রেললাইনের ধারে হাঁটতে শুরু করেন।

জানা গিয়েছে, সকাল ৮টা ৫০ মিনিটের বারাসত লোকাল দমদম স্টেশনের আগেই প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে থাকে। এরপর ডাউন লাইনের আরও বেশ কয়েকটি ট্রেনও একের পর এক আটকে যায়। এর প্রভাব পড়ে বনগাঁ-শিয়ালদহ মাতৃভূমি লোকালেও। সেটিকেও দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের আগে দাঁড় করিয়ে রাখা হয়।

অফিস টাইমে ট্রেন না চলায় দমদম স্টেশনে ব্যাপক ভিড় জমে যায়। যাত্রীদের মধ্যে তৈরি হয় তীব্র ক্ষোভ ও অসন্তোষ। অনেকের অভিযোগ, রেলের তরফে আগে থেকে কোনও ঘোষণা না থাকায় সমস্যায় আরও পড়তে হয়েছে সাধারণ মানুষকে।

রেল সূত্রে খবর, স্টেশন সংলগ্ন এলাকায় সিগন্যালিং বা যান্ত্রিক সমস্যার জেরেই এই বিপত্তি। ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় আপ লাইনেও স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয়। ফলে শিয়ালদহ শাখার একাধিক লোকাল ট্রেন নির্ধারিত সময়ের অনেক পরে চলাচল করে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন