26 C
Kolkata
Monday, May 11, 2026
spot_img

Mother’s Day-তে বড় চমক! মেয়ের মুখ দেখালেন ভারতের বিশ্বজয়ী ক্যাপ্টেন

Aaj lndia Desk,কলকাতা: ক্রিকেট মাঠে তাঁর ব্যাট যেমন কথা বলে। কখনও ৩৬০ ডিগ্রি শট, কখনও অসম্ভবকে সম্ভব করে তোলা ইনিংস।অনুরাগীদের বারবার মুগ্ধ করেছেন ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার (Suryakumar Yadav)।

তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তাঁর ক্রিকেট নয়, ব্যক্তিগত জীবনের এক নতুন অধ্যায়।কিছুদিন আগেই সুখবর দিয়েছিলেন সূর্যকুমার।জীবনের নতুন ভূমিকায় পা রেখেছেন তিনি বাবা হয়েছেন। তাঁর ও পরিবারের এসেছে এক ছোট্ট কন্যাসন্তান। সেই খবর সামনে আসতেই শুভেচ্ছার বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

আজ, মাতৃদিবসের বিশেষ দিনে, অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন এই আবেগঘন মুহূর্ত। প্রথমবার প্রকাশ্যে আনলেন মেয়ের ছবি। শুধু তাই নয়, ছোট্ট রাজকন্যার নামও জানালেন সকলকে। মুহূর্তের মধ্যেই সেই পোস্টে ভালোবাসা ভরিয়ে দিলো অনুরাগীরা।ক্রিকেটের বাইরেও যে জীবন ঠিক কতটা সুন্দর হতে পারে, যেন সেই ছবিই আরও একবার তুলে ধরলেন সূর্যকুমার যাদব।যদিও ছোট্ট মেয়ের মুখ দেখা যায়নি,সাদা কম্বলে জড়ানো অবস্থায় তাকে কোলে আগলে রেখেছিলেন সূর্যকুমার। সেই পোস্টেই তিনি জানান, তাঁদের কন্যার নাম রাখা হয়েছে ঋদ্ধিমা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন