27 C
Kolkata
Saturday, May 9, 2026
spot_img

ফ্যাশন ডিজাইনার থেকে বাংলার মন্ত্রী!জানেন কীভাবে পৌঁছালেন অগ্নিমিত্রা পাল?

Aaj India Desk, কলকাতা: এক সময় ফ্যাশন জগতের পরিচিত মুখ ছিলেন তিনি। বড় বড় ফ্যাশন শোয়ে শো স্টপারের সঙ্গে র‌্যাম্পে (Ramp) হাঁটতেন। সাদা ছিল তাঁর সবচেয়ে পছন্দের রঙ। ভারতীয় হোক বা পাশ্চাত্য পোশাক, তাঁর ডিজাইনে সাদার ব্যবহার প্রায় থাকতই। কিন্তু সময়ের সঙ্গে সেই সাদার সঙ্গে জুড়েছে গেরুয়া রঙও। রেড কার্পেটের ঝলকানি ছেড়ে তিনি নেমে এসেছেন সাধারণ মানুষের মাঝে। মাটির মানুষের সঙ্গে মিশে লড়াই করেছেন নানা ইস্যুতে। সেই ফ্যাশন ডিজাইনার (Fashion Designer) অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) আজ রাজ্যের মন্ত্রী।

শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথের পর যে পাঁচ জন মন্ত্রী শপথ নেন, তাঁদের মধ্যে ছিলেন অগ্নিমিত্রা পালও। যদিও তিনি কোন দফতরের দায়িত্ব পাবেন, তা এখনও জানা যায়নি।

২০১৯ সালের মার্চ মাসে বিজেপিতে যোগ দেন অগ্নিমিত্রা। রাজনীতিতে আসার পর শুধু গ্ল্যামারের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি তিনি। সেই সময় তিনি রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন। অভিজাত জীবনের গণ্ডি ছেড়ে একেবারে সাধারণ মানুষের মতো পোশাকে ও আচরণে মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন। অনেকেই তাঁকে তখন পাশের বাড়ির দিদির মতোই দেখেছেন।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবার বিধায়ক হন তিনি। এরপর ২০২৬ সালেও নিজের আসন ধরে রাখতে সফল হন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফরাসি ভাষায় ডিপ্লোমা করা এবং ফ্যাশন ডিজাইনিংয়ে উচ্চশিক্ষিত এই মানুষটিকে পরে দেখা যায় আন্দোলন-প্রতিবাদের ময়দানে। নানা ঘটনার প্রতিবাদে তিনি বারবার রাস্তায় নেমেছেন।

যে মানুষটিকে একসময় গ্রামের সাধারণ মানুষ দূরের তারকা বলেই ভাবতেন, সেই অগ্নিমিত্রাই পরে পৌঁছে গিয়েছেন প্রত্যন্ত গ্রামের নির্যাতিত তরুণীদের বাড়িতে। তাঁদের পাশে দাঁড়িয়েছেন, বিচার পাইয়ে দেওয়ার দাবিতে লড়াই করেছেন। আর সেই লড়াই ও রাজনৈতিক পরিশ্রমেরই স্বীকৃতি হিসেবে আজ তাঁকে মন্ত্রী করেছে বিজেপি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন