25 C
Kolkata
Saturday, May 9, 2026
spot_img

১৪ জুনের আগে Aadhaar আপডেট না করলে বড় সমস্যায় পড়তে পারেন!

Aaj India Desk, কলকাতা: আপনার কাছেও কি রয়েছে আধার কার্ড? কিন্তু একবার দেখে নিয়েছেন তো, সেটি আপডেট করা আছে কি না? কারণ আধার কার্ড (Aadhaar Card) নিয়ে এসেছে বড় আপডেট। দেশের কোটি কোটি আধার ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে আধারের নিয়ামক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া (UIDAI)। নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু তথ্য আপডেট না করলে ভবিষ্যতে বিভিন্ন সরকারি ও আর্থিক পরিষেবা পেতে সমস্যায় পড়তে হতে পারে। তাই দেরি না করে এখনই দেখে নিন, আপনার আধার কার্ডে আপডেট সম্পূর্ণ হয়েছে কি না।

আপনার আধার কার্ড কি অনেক পুরনো? যদি ১০ বছর আগে বা তারও আগে তৈরি হয়ে থাকে, তাহলে এখনই সতর্ক হয়ে যান। আধারের নিয়ামক সংস্থা ইউআইডিএআই (UIDAI) স্পষ্ট জানিয়েছে, নির্দিষ্ট সময় অন্তর আধার কার্ডের তথ্য আপডেট করা জরুরি। বিশেষ করে ১০ বছরের বেশি পুরনো আধার হলে তা আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা, এখনই মিলছে বিনামূল্যে আধার আপডেট করার সুযোগ। তাই শেষ মুহূর্তের অপেক্ষা না করে এখনই আপডেট করিয়ে নিন।

তবে এই সুবিধা সীমিত সময়ের জন্য । ইউআইডিএআই জানিয়েছে, আগামী ১৪ জুন পর্যন্তই মিলবে বিনামূল্যে অনলাইনে আধার আপডেট করার সুযোগ। এরপর সময়সীমা পেরিয়ে গেলে আধার কার্ডে নাম, ঠিকানা বা অন্যান্য তথ্য সংশোধনের জন্য গ্রাহকদের গুনতে হবে নির্দিষ্ট ফি। তাই অতিরিক্ত খরচ এড়াতে এখনই সেরে ফেলুন প্রয়োজনীয় আপডেটের কাজ।

ব্যাঙ্ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে, এমনকি সরকারি প্রকল্পের টাকা বা ভাতাও পেতে সমস্যা হতে পারে। শুধু তাই নয়, আধার ভিত্তিক যে কোনও ভেরিফিকেশন বা KYC প্রক্রিয়াতেও জটিলতা তৈরি হতে পারে।

ইউআইডিএআই-এর মতে, আধার কার্ড দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। তাই প্রতি ১০ বছর অন্তর এর তথ্য আপডেট রাখা প্রয়োজন। কারণ দীর্ঘ সময়ের মধ্যে অনেকের ঠিকানা বদলায়, মোবাইল নম্বর পরিবর্তন হয়, এমনকি বয়সের সঙ্গে বায়োমেট্রিক তথ্য যেমন আঙুলের ছাপ , চোখের মনিও পরিবর্তন আসতে পারে। সেই কারণেই আধারের তথ্য সময়মতো আপডেট রাখার পরামর্শ দিচ্ছে UIDAI।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন