Aaj lndia Desk ,কলকাতা: বাড়তে পারে বৃষ্টির দাপট , সকাল থেকে মহানগর সহ জেলায় জেলায় আকাশে কালো মেঘ , দফায় দফায় বৃত্তির পূর্বাভাস , তবে হাওয়া অফিস কি বলছে ? বৃষ্টির আগমন বার্তা নিয়ে ।
হাওয়া অফিসের স্পষ্ট সতর্কবার্তা শুধু বৃষ্টি নয়, ধেয়ে আসছে প্রবল ঝড় । কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে ৫০-৬০ কিমি বেগে ঝড়ের দাপট থাকবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর । তবে এই আবহাওয়া কতক্ষণ স্থায়ী থাকবে এখন সেটাই প্রশ্ন ।
এই জল্পনা পরিষ্কার করে দিয়েছে হাওয়া অফিস , আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আগামী ২৪ ঘণ্টা স্থায়ী থাকবে আবহাওয়া , অর্থাৎ আজ দিন ভোর চলবে গোলমেলে আবহাওয়া , বৃষ্টি সাথে ঝড়ো বাতাস , অস্বস্তিকর একটা পরিবেশের সাক্ষী হতে চলেছে বঙ্গবাসী , গরমের দাপট থেকে স্বস্তি পেলেও , চাষী থেকে মধ্যবিত্ত এই বৃষ্টির জেরে ক্ষয়ক্ষতির অংকটাও বেশ হিসাব জনক।
তবে মেঘের গর্জন কে একদমই উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস , আলাদাভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে , সকাল থেকে আকাশ কালো থাকায় বজ্রগর্ভ মেঘ সঞ্চয় থাকবে আর সেই কারণেই বৃষ্টির জোর ও থাকবে প্রবল।
দক্ষিণবঙ্গ জুড়ে চলবে এই তান্ডব আর সেই জেরেই হাওয়া অফিস আগাম হাই অ্যালার্ট জারি করেছে ,পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান , ঝাড়্গ্রাম ,বীরভূম ,নদীয়া এই তান্ডবের সম্ভাবনা প্রবল। দক্ষিণবঙ্গের পাশাপাশি এই সম্ভাবনা উত্তরবঙ্গেও স্থায়ী অর্থাৎ হাওয়া অফিস উত্তরবঙ্গেও একই পূর্বাভাস দিয়েছে , উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির – ঝড় এর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


