Aaj India desk, কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা শেষ হলেও স্ট্রং রুম নিয়ে বিতর্ক অব্যাহত।আগামী ৪ ঠা মে গণনার আগে কোনোমতেই জমি ছাড়তে চায় না রাজ্যের শাসকদল তৃণমূল।স্ট্রংরুমে ধর্না দেওয়ার পর এবার গণনা (counting) নিয়ে নতুন দাবি করলেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যালট পেপার ষড়যন্ত্রতত্ত্বকে ফের উসকে দিয়ে কমিশনের (ECI) কাছে বেশ কিছু দাবি করলেন তিনি।
কি কি দাবি করলেন ?
নির্বাচন কমিশনের কাছে গণনা (counting)প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে একগুচ্ছ দাবি রেখেছেন মমতা। তাঁর দাবি হল:
– গণনা হলের ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগানো।
– গণনা কেন্দ্রের বাইরে লাইভ স্ক্রিনিং যাতে সবাই সরাসরি গণনা প্রক্রিয়া দেখতে পারে।
– পোস্টাল ব্যালট গণনার সম্পূর্ণ প্রক্রিয়ায় সিসিটিভি কভারেজ ও স্বচ্ছতা বজায় রাখা।
– গণনার সময় অপ্রয়োজনীয় পুলিশি হস্তক্ষেপ না করা।
– প্রতিটি পর্যায়ে সব রাজনৈতিক দলের অনুমোদিত প্রতিনিধিদের উপস্থিতি রাখা।
নির্বাচন কমিশনের বর্তমান ব্যবস্থা কি?
প্রসঙ্গত উল্লেখ্য, গণনাকেন্দ্র (counting)নিয়ে নির্বাচন কমিশন(ECI) গতকালই এক বিজ্ঞপ্তি দিয়ে কয়েকটি সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে:
– স্ট্রংরুম ও গণনা হলে (counting)সিসিটিভির দ্বারা নজরদারি।
– তিন স্তরের নিরাপত্তা এবং QR কোড-ভিত্তিক ফটো আইডি যাচাই ব্যবস্থা।
– গণনা কেন্দ্রে প্রবেশের জন্য কড়াভাবে পরিচয় যাচাই।
– দলীয় প্রতিনিধি ও পর্যবেক্ষকদের উপস্থিতিতেই ইভিএম সিল করা।
এমনকি কলকাতা হাইকোর্টও জানিয়েছে যে গণনা (counting) সিসিটিভির আওতায় হবে।
গতকাল গণনা (counting) নিয়ে সন্দেহ প্রকাশ করে নিজের দলের প্রার্থীদের দিন রাত কড়া পাহারা দিতে বলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই ক্ষুদিরাম অনুশীলন সমিতিসহ বেশ কিছু স্ট্রং রুমে ব্যালট পেপার নিয়ে কারসাজির অভিযোগ তুলে ধর্না দেন কুণাল ঘোষ, শশী পাঁজাসহ তাঁর দলের নেতানেত্রীরা। স্বয়ং মুখ্যমন্ত্রীকে সক্রিয় হতে দেখা যায়। যদিও নির্বাচন কমিশন তাদের এই দাবি নস্যাৎ করে দেয়। ফলে বিপাকে পরেই কি অন্যদিকে নজর ঘোরাতে চায় তৃণমূল? উঠছে প্রশ্ন।


