29 C
Kolkata
Friday, May 1, 2026
spot_img

ডায়মন্ড হারবারকে ‘লিয়ারি অফ বেঙ্গল’ তকমা !

Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগণা : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর দ্বিতীয় দফার ভোট শেষ হতেই রাজ্য রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। পরিবর্তন ও প্রত্যাবর্তনের জল্পনার মাঝেই বিরোধীদের সমালোচনার মুখে বাংলার ডায়মন্ড হারবার (Diamond Harbour)। ভোট শেষ হতেই এই কেন্দ্রকে ‘বাংলার লিয়ারি’ বলে অভিহিত করে নতুন তকমা দিয়েছে বিজেপি, যার পাল্টা প্রতিক্রিয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে তৃনমূল কংগ্রেস।

কেন ডায়মন্ড হারবারকে ‘লিয়ারি’ তকমা ?

বিজেপি নেতারা ও দলীয় আইটি সেলের দাবি, ডায়মন্ড হারবার (Diamond Harbour) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্গ হিসেবে পরিচিত। এখানে নির্বাচনী অনিয়ম, বুথ লেভেল ম্যানিপুলেশন এবং অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি ২৯ তারিখ দ্বিতীয় দফার ভোটের দিন ফলতা বিধানসভা এলাকায় কয়েকটি বুথে বিজেপির প্রতীক পদ্ম বোতামে টেপ লাগানোর অভিযোগ উঠেছিল। এরপরেই বিজেপি এটিকে ‘ডায়মন্ড হারবার মডেল’ বলে অভিহিত করেছে। পাকিস্তানের লিয়ারি করাচির একটি এলাকা, যা অতীতে গ্যাং ওয়ার, অপরাধ ও সশস্ত্র সংঘর্ষের জন্য কুখ্যাত ছিল। বিজেপির যুক্তি, ডায়মন্ড হারবারেও অনুরূপ পরিস্থিতি রয়েছে বলে তারা এই তুলনা টেনেছে।

পাল্টা জবাব শাসক দলের 

বিজেপির এই তুলনাকে ‘অপমানজনক’ ও ‘অন্যায়’ বলে বর্ণনা করে শুক্রবার X হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল কংগ্রেস জানিয়েছে, এটি বাংলা ও বাঙালির বিরুদ্ধে ‘সাংস্কৃতিক আগ্রাসন’। তৃণমূলের বক্তব্য, ভোটে পায়ের তলার মাটি না পাওয়ায় বিজেপি এমন মন্তব্য করছে। সেই পোস্টে প্রথমে বাংলা ভাষার জন্য ‘বাংলাদেশি’, মাছ খাওয়ার জন্য ‘রোহিঙ্গা’ এবং এখন ডায়মন্ড হারবারকে পাকিস্তানের লিয়ারির সঙ্গে তুলনা করে বিজেপি বাংলাকে অপমান করছে বলে দাবি করে তৃনমূল কংগ্রেস।

এর পাল্টা জবাব দিতে বিজেপি উল্লেখ করে, ২০১৬ সালে তৃণমূল নেতা ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম নিজেই গার্ডেন রিচ এলাকাকে ‘মিনি পাকিস্তান’ বলে অভিহিত করেছিলেন। ফলে তাঁর বক্তব্য যদি ভুল না হয় তবে বিজেপির বক্তব্যেও ভুল নেই বলেই তাঁদের দাবি।

উল্লেখ্য, ভোট-পরবর্তী সময় ঘনিয়ে আসতেই এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ছে। ডায়মন্ড হারবারে (Diamond Harbour) ভোটের দিন বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। ৪ মে ভোট গণনার আগে থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফলে উভয় পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগে স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন