Aaj lndia Desk,কলকাতা: চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা চলে ২ রা ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত , প্রায় ৯ লক্ষের ও বেশি শিক্ষার্থী এই বছর পরীক্ষায় বসেছিল। প্রায় ৯০ দিনের মাথায় ফল ঘোষণার কথা আগেই জানিয়েছিল পর্ষদ । আগামী ৮ ই মে মাধ্যমিকের ফলাফল প্রকাশ হচ্ছে ।
তবে ফলাফল প্রতি বছরের ন্যায় এই বছরও ছাত্র – ছাত্রীরা সরাসরি বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে দেখতে পারবে , তবে এর জন্য রয়েছে বিশেষ কিছু নিয়ম ও পদ্ধতি। ফল প্রকাশের তারিখ আনুষ্ঠানিকভাবে আগে ঘোষণা করলেও কি ভাবে এবং কখন ফলাফল সরাসরি হাতে আসবে তা অজানা ছিল , সম্প্রতি WBBSE বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন ..
৮ ই মে সকাল ৯ টাই পর্ষদের তরফ থেকে সভাপতি ফল ঘোষণা করবে , তবে প্রথম ১০ এর নাম জানা গেলো বাকিরা ১০:১৫ থেকে অনলাইনে ফল দেখা যাবে । ওই একই দিনে সকাল সাড়ে ১০টা থেকে ক্যাম্প অফিসের মাধ্যমে স্কুলগুলির হাতে মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে। এরপর সংশ্লিষ্ট স্কুল থেকেই পরীক্ষার্থীরা নিজেদের মার্কশিট সংগ্রহ করতে পারবে।
তবে অনলাইনে ফল দেখার জন্যও কিছু পদ্ধতি মেনে চলা আবশ্যিক , যে যে ওয়েবসাইটে ফল দেখা যাবে সেগুলি হল –
wbbse.wb.gov.in
wbbsedata.com
iResults.in
wb10.abplive.com
indiaresults.com
পাশাপাশি যে যে অ্যাপগুলির মাধ্যমে ফল দেখা যাবে
iResults App , Madhyamik Results App ,Edutips app


