29 C
Kolkata
Friday, May 1, 2026
spot_img

“আমাকে স্ট্রংরুমে ঢুকতে দেওয়া হয়নি”! সাখাওয়াত কান্ডের পর মমতার চাঞ্চল্যকর বয়ান!

কলকাতা: বৃহস্পতিবার তৃণমূল প্রার্থী ও কর্মীদের অনুপস্থিতিতে স্ট্রংরুম খোলার অভিযোগে ধুন্ধুমার! গতকাল মধ্যরাত অবধি খাস কলকাতায় হাইভোল্টেজ ‘স্ট্রংরুম ড্রামার’ পর শুক্রবার সাখাওয়াতে ত্রি-স্তরীয় নিরাপত্তা। ক্ষুদিরাম অনুশীলন সমিতিতে বসেছে বিশাল গার্ডরেল। অন্যদিকে এক্সে মুখ্যমন্ত্রী “কোনো রকম নিয়ম বহির্ভূত কাজ তিনি করতে পারেন নি”, বলে পোস্ট করেছেন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে সংবাদমাধ্যমের সামনে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবী করেন যে তাঁকে নাকি স্ট্রংরুমে ঢুকতে দেওয়া হয়নি!

সাখাওয়াতের বাইরে কি বলেন মমতা?

গতকাল মধ্যরাতে সংবাদমাধ্যমের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “আমাকে তো প্রথমে কেন্দ্রীয় বাহিনী স্ট্রংরুমে ঢুকতেই দিচ্ছিল না। অনেক্ষন চেষ্টার পর রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে তিনি নির্দিষ্ট নিয়ম মেনে আমি ভেতরে যাই”।

X Link: https://x.com/PTI_News/status/2050030603048046914

এরপর তিনি বলেন, “কেউ যদি ইভিএম মেশিনের ভোট লুট করার চেষ্টা করে, তবে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাব। আমি সব দলের নির্বাচনী এজেন্টদের উদ্দেশে বলছি, আপনারা অবশ্যই আপনাদের ভোট পাহারা দেবেন, কিন্তু কোনো বিবাদে জড়াবেন না। এটি বিবাদ করার জায়গা নয়। রাজ্য পুলিশ আমাদের অধীনে কাজ করছে না! যেদিন নির্বাচনের ঘোষণা করা হয়েছে, সেদিন থেকেই তারা নির্বাচন কমিশনের অধীনে রয়েছে। কোনো এক অদৃশ্য শক্তি নেপথ্যে কাজ করছে এবং তাদের ওপর চাপ সৃষ্টি করছে।”

বস্তুত, নেতাজি ইন্ডোরের বাইরে ধর্নায় বসে কুণাল ঘোষ, শশী পাঁজা দাবী করেন, দলের কোনও প্রার্থী বা কর্মীর উপস্থিতই ছাড়াই ইভিএম খোলা হচ্ছে। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ভবানীপুর আসনের গণনা কেন্দ্র সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পৌঁছে যান মমতা (Mamata Banerjee) । তিনি ভেতরে গেলে বাইরে তৃণমূলের একটি গাড়ি ভেতরে ঢুকলে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশ কেন ওই গাড়ি ঢুকতে দিয়েছে, প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় তা নিয়ন্ত্রণে আনা হয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন