29 C
Kolkata
Thursday, April 30, 2026
spot_img

বৈরিতার বরফ গলছে? তৃণমূলের দিকে ঝুঁকছে কংগ্রেস—ভোট মিটতেই পশ্চিমবঙ্গ ইনচার্জের গলায় ভিন্ন সুর!

কলকাতা: কেন্দ্রে বিরোধী জোট, কিন্তু রাজ্যে একে অপরের প্রতিপক্ষ। ভোট প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে রাহুল গান্ধী বলে যান, “সবাই জানে তৃণমূল দুর্নীতিগ্রস্ত। কিন্তু ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু করে না! নয়ত এতদিনে মমতা বন্দ্যোপাধ্যায় জামিনে জেলের বাইরে থাকতেন!”

কিন্তু দুই দফার ভোট মিটতেই পশ্চিমবঙ্গ কংগ্রেস ইনচার্জের মুখে শোনা গেল ভিন্ন সুর। ছাব্বিশের ভোটে মানুষের বিধান নিয়ে চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করল কংগ্রেস (Congress)। যেখানে নিজেদের পরিবর্তে পশ্চিমবঙ্গে একক বৃহত্তম দল হবে তৃণমূল কংগ্রেস, বললেন পশ্চিমবঙ্গের কংগ্রেস ইনচার্জ গুলাম আহমেদ মীর।

তাঁর কথায়, ভোটারদের চোখে বিজেপির অবস্থান দ্বিচারিতাপূর্ণ! একদিকে নারী সংরক্ষণ বিলের কথা বলে, অন্যদিকে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে সরানোর চেষ্টা চলছে। এই কারণেই তৃণমূলকে বিজেপির তুলনায় এগিয়ে মনে করছেন ভোটাররা। পাশাপাশি, দুর্নীতির কাদা গায়ে লেগে থাকলেও তৃণমূল স্ত্ররের মানুষদের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সুবিধা পাইয়ে দিতে পারে।

কটি আসনে লড়ছে কংগ্রেস?

উল্লেখ্য, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বাম-জোট ত্যাগ করে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস (Congress)। এবার তাঁরা ২০ আসনে লড়াই করছে। যাঁদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য প্রার্থী হলেন বরিষ্ঠ নেতা তিথা প্রাক্তন লোকসভা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। প্রায় ৩ দশক পর বিধানসভা নির্বাচনের ময়দানে নেমেছেন তিনি। বহরমপুর বিধানসভা কেন্দ্রে লড়ছেন তিনি। এখন প্রশ্ন উঠছে, তৃণমূলের জয়ের সম্ভাবনা সরাসরি ঘোষণা করে কি বৈরিতার বরফ গলাতে চাইছে কংগ্রেস (Congress)? না কি ভোট মিটতেই অস্তিত্ব রক্ষার লড়াইয়ে তৃণমূলের দিকে ঝুঁকছে তারা? শুরু হয়েছে জোর জল্পনা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন