29 C
Kolkata
Wednesday, April 29, 2026
spot_img

‘বাংলাদেশী মুসলিমরা…”! কালীঘাট কান্ডের পর কি বললেন শুভেন্দু!

কলকাতা: প্রথম দফার মত দ্বিতীয় দফার ভোটগ্রহণ দুপুর পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণ। বিছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় মাপের কোনও অশান্তি সামনে আসেনি। তবে এদিন বিশেষ ভাবে নজর কেড়েছে খাস কলকাতার ভবানীপুর, কালীঘাট। এদিন কালীঘাটে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বুথ পরিদর্শনে গেলে লেগে যায় ধুন্ধুমার! যা নিয়ে সংবাদমাধ্যমের সামনে চাঞ্চল্যকর দাবী করেন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবী, বাংলাদেশী মুসলিমরা তাঁকে দেখে ‘জয় বাংলা স্লোগান তুলছিল’।

শুভেন্দু অধিকারী বলেন, “কয়েকজন বাংলাদেশি মুসলিম আমাকে দেখে জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। ওদের ভোটার লিস্ট থেকে নাম চলে গেছে না! হিন্দুরা জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছিল। আমি তাঁদের প্রায় ১৫ মিনিট ধরে কথা বলার সুযোগ দিলাম।” তিনি (Suvendu Adhikari) আরও বলেন, “আমি সেক্টর অফিসার, RO-কে ফোন করে ডাকলাম। আমার তো লাভ হল। আমার ১০ হাজার ভোট বেড়ে গেল”।

কি হল কালীঘাটে?

বস্তুত, দ্বিতীয় দফার ভোট চলাকালীন দুপুরবেলা কালীঘাটে বুথ পরিদর্শনে যান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁকে দেখে ‘চোর চোর’ স্লোগান দেন তৃণমূল কর্মীরা বলে অভিযোগ। পাল্টা শুভেন্দু বলেন, “এরা ভোটার নয়, সব বহিরাগত”। ফোন করে তৎক্ষণাৎ ঘটনাস্থলে সিআরপিএফ পাঠাতে বলেন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (TMC vs BJP)। তার ঠিক ৫ মিনিটের মাথায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায় ঘটনাস্থলে।

মুখ্যমন্ত্রীর ভাইয়ের স্ত্রী কাজরি বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “বুথ পরিদর্শনের নামে ভোটারদের প্রভাবিত করতে এসেছিলেন শুভেন্দু (Suvendu Adhikari)”। তাঁকে দেখেই ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা। পাল্টা ‘জয় শ্রীরাম’ ধ্বনি তোলেন বিজেপি কর্মী সমর্থকরা। কিছুক্ষণের মধ্যে লাঠিচার্জ করে জমায়েত সরিয়ে দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কিন্তু তার কিছুক্ষণ পর ফের উত্তেজনা শুরু হয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন