33 C
Kolkata
Tuesday, April 28, 2026
spot_img

আজই কালবৈশাখীর দাপট! ৬০ কিমি বেগে ঝড়, ভিজবে একাধিক জেলা

Aaj lndia Desk,কলকাতা: দক্ষিণবঙ্গের আকাশে ইতিমধ্যেই বদলের ইঙ্গিত। সোমবার সন্ধ্যা থেকেই কালো মেঘে ঢেকেছে আকাশ, থেকে বইছে দমকা হাওয়া , তবে তাপমাত্রা খানিকটা নামলেও অস্বস্তি কাটেনি পুরোপুরি। সেই অপেক্ষার অবসান হতে চলেছে আজ, অর্থাৎ মঙ্গলবার থেকেই ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট বাড়বে। প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে জারি হয়েছে কমলা সতর্কতা। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির জোর কমবে না। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্য জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না ।

কিন্তু হঠাৎ এই আবহাওয়ার বদল কেন?

হওয়া অফিস জানাচ্ছেন, উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর-পশ্চিম বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। পাশাপাশি, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিমি উচ্চতায় আরও একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে আর সেই কারণেই তৈরি হচ্ছে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ।

আগামী কয়েকদিনে এই পরিস্থিতি আরও জোরদার হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা-সহ একাধিক জেলায় ফের কমলা সতর্কতা জারি হতে পারে। আপাতত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির প্রভাব স্পষ্ট থাকবে।

এমনকি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে ৫০-৬০ কিমি বেগে এবং পূর্ব বর্ধমানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন