দক্ষিণ ২৪ পরগণা: বাকি নেই আর ৪৮ ঘন্টাও। আগামী ২৯ এপ্রিল বাংলার গণতন্ত্রের উৎসবে (West Bengal Assembly Election 2026) দ্বিতীয় ইনিংস। তার আগে তপ্ত হচ্ছে ময়দান। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আগেই বিশাল কেন্দ্রীয় বাহিনী নামিয়েছে নির্বাচন কমিশন। এবার দ্বিতীয় দফার ভোটের ভোটের ঠিক দু-দিন ময়দানে নামলেন ‘ইউপির ‘সিংঘম’!
কে এই ‘সিংঘম’?
জানা গিয়েছে, ভোটের (West Bengal Assembly Election 2026) আগে আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা নিয়ে মাঠে নেমেছেন উত্তরপ্রদেশ পুলিশের অফিসার অজয় পাল শর্মা (Ajay Pal Sharma)। যিনি বাস্তবের ‘সিংঘম’ নামেও পরিচিত। দক্ষিণ ২৪ পরগনায় পুলিশ অবজার্ভার হিসেবে মোতায়েন করা হয়েছে তাঁকে। আর দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি কঠোর অবস্থান স্পষ্ট করেছেন।
সূত্রের খবর, দায়িত্ব নেওয়ার পরপরই তিনি (Ajay Pal Sharma) তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর ঘনিষ্ঠ বলে পরিচিত জাহাঙ্গির খানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে কড়া বার্তা দেন। ভোটের (West Bengal Assembly Election 2026) পরিবেশে কোনওরকম প্রভাব খাটানো, ভয় দেখানো বা বেআইনি কার্যকলাপ বরদাস্ত করা হবে না বলেই স্পষ্ট জানিয়ে দেন তিনি।
X Link: https://x.com/amitmalviya/status/2048755613443010992
প্রশাসনিক মহলের মতে, এই পদক্ষেপের মাধ্যমে নির্বাচনকে (West Bengal Assembly Election 2026) শান্তিপূর্ণ ও নিরপেক্ষ রাখতে কড়া নজরদারির ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশেষ করে স্পর্শকাতর এলাকাগুলিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত সতর্কতা নেওয়া হচ্ছে। অজয় পাল শর্মা (Ajay Pal Sharma) স্পষ্ট বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। ভোট প্রক্রিয়ায় কোনওরকম হস্তক্ষেপের চেষ্টা হলে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
এর ফলে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে, পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যে নিরাপত্তা নিয়ে আস্থা বাড়ানোর চেষ্টা বলেই মনে করছে একাংশ। ভোটের প্রাক্কালে এই ধরনের কড়া প্রশাসনিক অবস্থান রাজ্যের নির্বাচনী আবহে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার, এই নজরদারি ও সতর্কবার্তার প্রভাব ভোটের (West Bengal Assembly Election 2026) ময়দানে কতটা পড়ে।


