32 C
Kolkata
Monday, April 27, 2026
spot_img

PSC কি সত্যিই নিরপেক্ষ? সদস্যের ভূমিকায় উঠছে বড় প্রশ্ন

Aaj lndia Desk ,কলকাতা : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার প্রাক্কালে – প্রশাসনিক পরিসরে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন দিগন্ত বাগচী(Diganta Bagchi)। ভবানীপুরে সভামঞ্চ সেদিন যে বিতরকের আলোড়ন ছড়িয়েছিল তা বলার অবকাশ রাখে না , সভা মঞ্চ ছেড়ে মমতার বেরিয়ে যাওয়া, সাউন্ড যুদ্ধে শাসক – বিরোধী দণ্ড , ওই দিনের মঞ্চে মমতার ঠিক পিছনে সেদিন লক্ষণীয় অবস্থানে ছিল দিগন্ত বাগচী (Diganta Bagchi)ও।

তিনি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC)-এর একজন দায়িত্বপ্রাপ্ত সদস্য, অন্যদিকে সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে নির্বাচনী প্রচারের মঞ্চে। আর সেই জেরেই প্রশ্ন উঠছে প্রশাসনিক মহলের নিরপেক্ষতা নিয়ে।

প্রশাসনিক পদে থেকেও রাজনৈতিক মঞ্চে?

PSC-এর নিয়ম বলছে সাংবিধানিক প্রতিষ্ঠানের সদস্যদের থাকাকালিন কোনো সদস্য সরাসরি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে পারেনা , প্রচারে তো নয়ই । এতে সাংবিধানিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে , অর্থাৎ PSC – হলো একটি স্বাধীন ও নিরপেক্ষ সাংবিধানিক সংস্থা , আর সেই সংস্থার সদস্য হয়ে যদি সরাসরি রাজনৈতিক মঞ্চে উপস্থিত থাকে তাহলে আচরণবিধি থেকে নিরপেক্ষতা সবই প্রশ্ন চিহ্নে সামনে দাঁড়ায় ।

“PSC কাজ হল সরকারের জন্য দক্ষ প্রতিনিধি বেছে নেওয়া , যেই সংস্থার সদস্যদের এত মহৎ কাজে যুক্ত রাখা হয় সেই সংস্থার সদস্য যদি সরাসরি রাজনৈতিক মঞ্চে উপস্থিত থাকে তাহলে PSC সাথে সেই রাজনৈতিক দলের যোগসূত্র কি জনসম্মুখে প্রমাণ পাচ্ছে না ?” এমনটাই দাবি করছে একাংশ ।

সংবিধানের ৩১৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বলা হয়েছে , পিএসসি-র চেয়ারম্যান বা সদস্যরা পদ ছাড়ার পর ভারত সরকার বা কোনো রাজ্য সরকারের অধীনে অন্য কোনো লাভজনক পদে নিযুক্ত হতে পারেন না কিছু নির্দিষ্ট ক্ষেত্র ছাড়া, অর্থাৎ যাতে তারা পদের থাকাকালীন ভবিষ্যতের কোনো সুবিধার আশায় সরকারের প্রতি পক্ষপাতিত্ব না করেন তার জন্য এই ভাবনা ।

নিয়োগ প্রক্রিয়া ,বিভাগীয় পরীক্ষা ,আবেদন প্রক্রিয়া , যোগ্যতার মানদণ্ড ,নিয়োগের তালিকা , বেতন কাঠামো সব নিয়ে এখন প্রশ্ন।

একদিকে নিয়োগে স্বচ্ছতার দাবি, অন্যদিকে সেই নিয়োগকারী সংস্থার সদস্যের রাজনৈতিক মঞ্চে সক্রিয়তা ভূমিকা ,সব মিলিয়ে, বিষয়টা আর শুধুই ব্যক্তিগত বিতর্কে আটকে নেই এখন তা পরিণত হয়েছে আস্থা বনাম বাস্তবতার এক জটিল প্রশ্নে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন