30 C
Kolkata
Sunday, April 26, 2026
spot_img

ক্ষমতায় এলে কোথায় “শিল্প-কেন্দ্র” গড়বে বিজেপি? জানালেন মোদী

Aaj India Desk,হুগলি: আসন্ন বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট প্রক্রিয়া সমাপ্ত , হাতে গোনা আর মাত্র তিনটে দিন। ব্যস্ত সিডিউল এর মধ্যে আপাতত রাজনৈতিক দলগুলো , নির্বাচনের আগে শেষ রবিবার, বনগাঁ থেকে হুগলির – হরিপাল , ব্যস্ততায় বাধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরর সভা , জনগণের সমর্থন ও চোখে পড়ার মতো। ঘন্টা দুয়েক আগে থেকেই মাঠ পেরিয়ে ভিড় জমাচ্ছে হরিপাল সহ আশেপাশের মানুষজন , হরিপাল স্টেশন থেকে হাঁটা পথ , মালিয়া হোল্ট থেকে দাঁড়িয়ে দেখা যাবে মোদীর জনসভা , বিঘের পর বিঘে বাদাম জমি পরিয়ে প্রায় ৫০০ মিটার রাস্তা অতিক্রম করে খাঁখা রোদে প্রচারে অংশগ্রহণ করতে সমর্থকের ঢেউ , বাচ্চা থেকে বুড়ো বাদ নেই কেও। হুগলির এই জনসভা থেকেই কার্যত এক বার্তা দিলেন প্রধানমন্ত্রী ।

শিল্প বিকাশে হুগলির ভৌগোলিক অবস্থান :

হুগলি জেলা উন্নত যোগাযোগ ব্যবস্থা, হুগলি নদীর সহজলভ্যতা, নিকটবর্তী কলকাতার শহর , কলকাতা ও হাওড়ার শহরের সাথে সরাসরি যোগাযোগ কাজেই এই অঞ্চল যে শিল্পায়নে সুবিধাজনক অবস্থানে রয়েছে তা বলার অবকাশ রাখে না , তবে এবার এই সুবিধাকে কাজে লাগিয়েই সরাসরি বার্তা মোদীর ।

” মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি রাজ এলে হুগলি হবে শিল্প কেন্দ্র ” 

হরিপালের সভা মঞ্চ থেকে সরাসরি এই বার্তা কার্যত রাজ্য রাজনীতিতে বেশ আলোড়ন সৃষ্টি করেছে ।

প্রতিশ্রুতির মোড়কে শিল্প 

“শিল্প যে স্বপ্ন ” হুগলি বাসি তা জানে , প্রতিশ্রুতির মোড়কে ভোট আদায় নতুন কিছু না এমনটাই দাবি একাংশে , তবে এই প্রতিশ্রুতি বাস্তবের মাটিতে আসলে রূপ পাবে কিনা তা প্রশ্নই থেকে গেল ,তবে আপাতত ৪ ঠা মে এখন পাখির চোখ ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন